শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মুক্তি পেলেন নেহা বোরা কক্সবাজারে রিসোর্টে আগুন, ৭ জনের মৃত্যু মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ৭ দশক পর আইএমএফ ও বিশ্বব্যাংকের নেতৃত্বে পাকিস্তান মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা: প্রধানমন্ত্রী দেশের ৩ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর সাজেকে ফিরছেন পর্যটকেরা, স্বাভাবিক যান চলাচল উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা হবে, গুজবে কান না দেওয়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর দুর্নীতি প্রতিরোধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের জাতীয় প্রতিযোগিতার সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার: মাহ্‌দী আমিন

ধর্ষণ শেষে ফিরে যাওয়ার সময় চাচাতো ভাইকে জাপটে ধরলো তরুণী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২০

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের নান্দাইল উপজেলায় শারীরিক প্রতিবন্ধী এক তরুণীকে (১৫) ধর্ষণের অভিযোগে হুমায়ুন (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার হুমায়ুন উপজেলার খারুয়া ইউনিয়নের বেলতৈল গ্রামের আব্দুর রশিদের ছেলে। আজ বুধবার সকালে উপজেলার খারুয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। পরে দুপুরে পুলিশ হুমায়ুনকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, ধর্ষণের শিকার প্রতিবন্ধী তরুণীকে প্রায়ই উত্ত্যক্ত করতো তার চাচাতো ভাই বখাটে হুমায়ুন। আজ বুধবার সকালে তরুণীর বাড়িতে কেউ না থাকার সুযোগে তাকে ধর্ষণ করে সে। একপর্যায়ে হুমায়ুন চলে যেতে চাইলে তাকে জাপটে ধরে চিৎকার দেয় ওই তরুণী।

পরে স্থানীয়রা হুমায়ুনকে আটক করে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ হুমায়ুনকে গ্রেপ্তার করে। এ বিষয়ে নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন। ধর্ষণের শিকার তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD