বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

ধানমন্ডি লেকে ৩ জনকে ছু’রিকাঘাত, আ’শঙ্কাজনক ২

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১

স্টাফ রিপোর্টার : রাজধানীর ধানমন্ডি লেকের রবীন্দ্র সরোবর এলাকায় ৩ শিক্ষার্থীকে ছুরিকাঘাত করারে ঘটনা ঘটেছে। ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীরা বলছেন, ছিনতাইকারীরা এই কাণ্ড ঘটিয়েছে। বৃহস্পতিবার (৩ জুন) সন্ধ্যা সোয়া ৬টার দিকে এ ঘটনা ঘটে।

ছুরিকাঘাতে আহতরা হলেন মো. শামস (২০), সৌরভ (১৯) এবং নাবিল। এর মধ্যে শামস ও সৌরভ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এবং নাবিল শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছিনতাইকারীরা শিক্ষার্থীদের মোবাইল ও টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তখন তারা বাধা দিলে ছিনতাইকারীরা তাদের এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। পরে তাদের উদ্ধার করে প্রথমে পার্শ্ববর্তী একটি হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে তাদের ঢামেক ও সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়।

এ বিষয়ে ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) বিপুল কুমার পাল বলেন, ‘ভুক্তভোগীরা বলেছে- তারা ছিনতাইকারীর হামলায় আহত হয়েছেন। তবে ঘটনার মোটিভ দেখে মনে হচ্ছে না যে এটি কোনো সাধারণ ছিনতাইয়ের ঘটনা। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। আসলে কী ঘটেছে ওখানে, সেটা জানার চেষ্টা চলছে। আহত দুই জনকে ঢামেকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।’

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD