শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম :
জিলকদ মাসের চাঁদের ছবি প্রকাশ করল আমিরাত এখন পর্যন্ত ৩৭,৫৬৭ পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া হয়েছে : মাহদী আমিন রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান রাখাইন রাজ্যেই নিহিত : পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রী সাহেব প্রশংসা একটু কম, স্বাস্থ্যমন্ত্রীকে বললেন প্রধানমন্ত্রী উপজেলা স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও বিকেন্দ্রীকরণে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশে কোনো সমস্যা নেই: জামায়াত আমির ইরানের ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হবে: ট্রাম্প এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও একে পার্টির প্রতিনিধির সাক্ষাৎ দিন- রাত লাইন ধরেও তেল মেলে না!

নতুন করে লক্ষ্মীপুরে ১৭ ও চট্টগ্রামে ১ জন শনাক্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০

করোনা ভাইরাস শনাক্তের নমুনা পরীক্ষায় চট্টগ্রামে আরও ১ জনের শরীরে কোভিড-১৯ এর সংক্রমণ পাওয়া গেছে। এছাড়া লক্ষ্মীপুর জেলায় ১৭ জন এবং ফেনী জেলায় ১ জনের শরীরে করোনা পজেটিভ শনাক্ত করা হয়েছে।

চট্টগ্রামে আক্রান্ত ৬৫ বছর বয়সী রোগী নগরের সরাইপাড়া এলাকায় বাসিন্দা। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৩ জনে দাঁড়ালো।

বৃহস্পতিবার রাত সোয়া ১০টায় বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।

তিনি বলেন, ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজে (বিআইটিআইডি) ১১১ জনের নমুনা পরীক্ষা করে ১৯ জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া যায়।

এদের মধ্যে লক্ষ্মীপুর জেলায় ১৭ জন, চট্টগ্রাম এবং ফেনী জেলায় ১ জন করে কোভিড ১৯ রোগী রয়েছে। এখন পর্যন্ত মোট ১ হাজার ১২৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD