বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

নতুন কর্মসূচি ঘোষণা আন্দোলনকারীদের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জুলাই, ২০২৪

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি অংশ নতুন কর্মসূচি ঘোষণা করেছে। আগামীকাল মঙ্গলবার (৩০ জুলাই) চোখে ও মুখে লাল কাপড় বেঁধে অনলাইনে ব্যাপক প্রচার-প্রচারণার কর্মসূচি গ্রহণ করেছে তারা। সরকারের ঘোষিত রাষ্ট্রীয় শোকের প্রতিবাদে এই কর্মসূচি নেওয়া হয়েছে।

সোমবার (২৯ জুলাই) ফেসবুকে পোস্ট দিয়ে এই কর্মসূচি ঘোষণা দেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক রিফাত রশিদ। বার্তা প্রেরক হিসেবে উল্লেখ ছিল আন্দোলনের অন্যতম সমন্বয় মো. মাহিনের নাম।

এই পোস্টে দেখা যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে দেশবাসী ও ছাত্র জনতাকে তাদের অপরিসীম ত্যাগ-তিতিক্ষা ও আত্ম বলিদানের জন্য ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

পোস্টে বলা হয় – চলমান কোটা সংস্কার আন্দোলনে দেশজুড়ে সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক দাবিকে কেন্দ্র করে নির্বিচারে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে শত শত শিক্ষার্থীর মৃত্যু ও হাজার হাজার ছাত্র-জনতা আহত হয়ে যখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে তখনও শিক্ষার্থীদের দাবি মেনে না নিয়ে একাত্তরের হানাদার বাহিনীর মতো মধ্যরাতে বাসা বাড়িতে রেইড ব্লকের মাধ্যমে নিরপরাধ শিক্ষার্থীদের তুলে নিয়ে রিমান্ডের নামে মধ্যযুগীয় কায়দায় বর্বর নির্যাতন চালানো হচ্ছে।

এমতাবস্থায় বর্তমান সরকারের কর্তাব্যক্তিরা সংকট নিরসনে শিক্ষার্থীদের দাবি মেনে না নিয়ে প্রতিদিনই নির্মমভাবে শিক্ষার্থীদের দমন নিপীড়ন ও মানুষের জীবন থেকে রাষ্ট্রীয় সম্পদকে অধিক গুরুত্ব দিয়ে সরকারের নিয়ন্ত্রিত মিডিয়ায় প্রচার করছে এবং মিডিয়ার সামনে দেওয়া সরকারের
কর্তাব্যক্তিদের মায়াকান্না প্রচার করছে। রাষ্ট্রীয় বাহিনীর গণহত্যা ও নির্যাতনের বিচার না করে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে প্রতিদিন যে নির্মম উপহাস করা হচ্ছে। তার প্রতিবাদে শিক্ষার্থীদের দাবি আদায়ের লক্ষ্যে রাষ্ট্রীয় শোককে প্রত্যাখান করে আগামীকাল লাল কাপড় মুখে ও চোখে বেঁধে ছবি তুলা এবং অনলাইনে ব্যাপক প্রচার কর্মসূচি করার জন্য অনুরোধ করছি।

সরকারকে উদ্দেশ্য করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেন, ছাত্রসমাজের বুকে গুলি চালিয়ে বাংলার ইতিহাসে কোনো আন্দোলন দমন করা যায়নি। অবিলম্বে ছাত্রসমাজের নয় দফা দাবি মেনে নিয়ে দেশকে স্থিতিশীল করুন।

প্রসঙ্গত, কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়লে এতে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে। আন্দোলনে দুই শতাধিক মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েক হাজার। নাশকতায় ক্ষতি হয়েছে হাজার কোটি টাকার। এই অবস্থায় আন্দোলনের শীর্ষ নেতৃত্বে থাকা
ছয়জন সমন্বয়ককে ডিএমপির গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। তারা সেখান থেকে গতকাল সব কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। তবে বাইরে থাকা সমন্বয়করা তা প্রত্যাখ্যান করেছেন। তাদের দাবি, পুলিশ তাদের দিয়ে বাধ্য করেছে কর্মসূচি প্রত্যাহার করতে। তারা কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। আজ সোমবারও দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ সময় হামলা ও ধরপাকড়ের শিকারও হয়েছেন শিক্ষার্থীরা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD