শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন

নতুন স্টপেজ চালু হচ্ছে রংপুর এক্সপ্রেস ট্রেনের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০

ঢাকা থেকে রংপুরগামী রংপুর এক্সপ্রেস নতুন করে রেলের লালমনিরহাট বিভাগের তালোড়া স্টেশনে যাত্রা বিরতি দিয়ে যাত্রী নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) রেলওয়ে রাজশাহী বিভাগের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (পশ্চিম) এর কার্যালয় এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৫ অক্টোবর থেকে আন্তনগর রংপুর এক্সপ্রেস ট্রেন নতুন করে লালমনিরহাটের তালোড়া স্টেশনে যাত্রাবিরতি করবে। সে লক্ষ্যে সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশনা পাঠানো হয়েছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD