বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম : সেনাপ্রধান যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প ‘ইরানের অর্থ ফেরত দিতে হবে, না হলে ডলারে কেউ বিনিয়োগ করবে না’ নেতানিয়াহু সবাইকে বোমা মেরে উড়িয়ে দিতে চান: ট্রাম্প ইসলামাবাদ এমওইউ স্বাক্ষর করলেন ট্রাম্প-পেজেশকিয়ান জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ ঢাকার সঙ্গে রেলপথে যুক্ত হচ্ছে মানিকগঞ্জ প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর কথা ভাবছে সরকার ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী

নথিপত্রহীন অভিবাসীদের অবৈধ বলা যাবে না

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ মে, ২০২০

কাগজপত্রহীন অভিবাসীদের এলিয়েন বা অবৈধ অভিবাসী বলা যাবে না মর্মে নিউইয়র্ক নগর পরিষদ একটি আইন প্রস্তাব গ্রহণ করেছে।

নিউইয়র্কে কোনো নথিপত্রহীন অভিবাসীকে ‘এলিয়েন’ বা ‘অবৈধ’ বলা যাবে না। গতকাল বৃহস্পতিবার নিউইয়র্ক সিটি কাউন্সিলে এমন একটি আইনের প্রস্তাব গ্রহণ করা হয়েছে। যুক্তরাষ্ট্রে নিউইয়র্কই প্রথম কোনো প্রধান নগরী, যেখানে এ বিষয়ে একটি আইন–প্রস্তাব গৃহীত হলো।

কাউন্সিলম্যান ফ্রান্সিসকো ময়া জানুয়ারি মাসে এ সম্পর্কিত বিলটি নগর আইনসভায় উপস্থাপন করেন। আইন প্রস্তাবে বলা হয়, কোনো সংবাদমাধ্যম বা বিবরণীতে নথিপত্রহীন অভিবাসী বোঝাতে ‘এলিয়েন’, ‘ইলিগ্যাল ইমিগ্রান্ট’ ও ‘ইলিগ্যাল মাইগ্রেন্ট’ শব্দগুলো ব্যবহার করা যাবে না। কাউন্সিল স্পিকার কোরি জনসন জানিয়েছেন, নগর আইনপ্রণেতারা ভার্চ্যুয়াল সভায় প্রস্তাবটির পক্ষে ভোট প্রদান করেন।

কোরি জনসন বলেন, ‘এলিয়েন বলাটা অসম্মানের এবং তা আমাদের নগরীর সঙ্গে যায় না। এ কারণেই আমরা এ পরিবর্তনটি এনেছি। আপত্তিকর শব্দগুলোকে ‘নন সিটিজেন’ বা ‘প্রযোয্য’ শব্দ দিয়ে প্রতিস্থাপিত করা যাবে বলে কোরি জনসন আইন প্রস্তাব গ্রহণের পর দেওয়া এক টুইটে উল্লেখ করেন।

ইলিগ্যাল ইমিগ্রান্ট বা অবৈধ অভিবাসী বলা অপমানের এবং বিভক্তির উল্লেখ করে স্পিকার জনসন বলেন, কোনো মানুষ অবৈধ হতে পারে না। তিনি নগর আইনসভার সদস্যদের প্রস্তাবটি গ্রহণের জন্য ধন্যবাদ জানান।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD