রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার আলহামদুলিল্লাহ, বাজেট উপস্থাপনের পর জিনিসপত্রের দাম বাড়েনি: প্রধানমন্ত্রী বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল, কখন-কীভাবে দেখবেন ওসিসহ দায়ী পুলিশদের গ্রেফতার চান ক্রিকেটার নাঈমের বাবা পার্লামেন্ট থেকে সচিবালয় সব জায়গায় ‘হুতুমপেঁচা’: নাসীরুদ্দীন পাটওয়ারী বাংলাদেশিদের ব্রাজিল উন্মাদনার খবর এবার ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমে ২৪ ঘণ্টাই পরিচ্ছন্নতার কাজ চলে যে শহরে চিকিৎসাব্যবস্থাকে সহজ করার পরিকল্পনা রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভারতে মু’সলিম ফেরিওয়ালাকে কুপিয়ে হ’ত্যা, বা’ধ্য করা হতো ‘জয় শ্রীরাম’ বলতে আ. লীগের ছিল বঙ্গবন্ধু, এ সরকারের কার্ডবন্ধু: রাশেদ প্রধান

নামাজের মধ্যে ১০ জনকে কুপিয়ে আহত, ১০০ বাড়ি ভাঙচুর

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ মে, ২০২০

মাগুরার শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়নের মিনগ্রাম, শলইনগর, খর্দহুয়া এলাকায় ঈদের নামাজ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০০ বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসময় ঈদের নামাজে দাঁড়ানো অবস্থায় ১০/১২ জনকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। অন্তত ৫০ রাউন্ড গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ওই এলাকার আসাদ শেখসহ একাধিক ব্যক্তি অভিযোগ করেন, সকালে পূর্ব পরিকল্পিতভাবে ঈদের নামাজ নিয়ে সামান্য কথা কাটাকাটির ঘটনা ঘটে শ্রীকোল ইউনিয়নের চেয়ারম্যান মোতাসসিম বিল্লাহ সংগ্রাম ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমির মোল্যার সমর্থকদের মধ্যে। ওই ব্যক্তিদের দাবি, এ ঘটনার এক পর্যায়ে শ্রীকোল ইউনিয়নের চেয়ারম্যান মোতাসসিম বিল্লাহ সংগ্রামের নির্দেশে শিহাব বিশ্বাস, আবু সাঈদ মণ্ডল, বক্কার মোল্যার নেতৃত্বে বেছে বেছে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমির মোল্যার সমর্থকদের বাড়িতে আক্রমণ শুরু হয়। এ সময় তারা ঈদের নামাজে দাঁড়ানো অবস্থায় ওসমান, আবু তালেব, ফুয়াদসহ ১০/১২ জনকে কুপিয়ে আহত করে। অন্তত ১শ’ বাড়িঘর ভাঙচুর করে ও ৪ জনকে কুপিয়ে গুরুতর জখম করে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান ঘটনা স্বীকার করেছেন। তিনি জানান, ঘটনা জানার পরপরই ঘটনাস্থলে পুলিশ চলে আসে। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ অন্তত ৫০ রাউন্ড শর্টগানের ফাঁকা গুলি চালায়। এ সময় ঘটনাস্থল থেকে ৭ জনকে আটক করে পুলিশ। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনণে আছে। এ ঘটনায় এখনও কোনও মামলা হয়নি।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD