বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
ফিলিস্তিনি বন্দিদের ধর্ষণ নিয়ে সংবাদ

নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে মামলা করছে ইসরায়েল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
ফিলিস্তিনি বন্দিদের ধর্ষণ নিয়ে সংবাদ

ফিলিস্তিনি বন্দিদের ওপর পরিকল্পিত যৌন নির্যাতন ও ধর্ষণের অভিযোগের বিষয়ে একটি নিবন্ধ প্রকাশের জেরে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সার এক যৌথ বিবৃতিতে এই পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন।

কলামিস্ট নিকোলাস ক্রিস্টফের লেখা ওই নিবন্ধকে ইসরায়েলের সরকার ‘‘আধুনিক সংবাদমাধ্যমে ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে প্রকাশিত এ যাবৎকালের সবচেয়ে জঘন্য ও বিকৃত মিথ্যাগুলোর একটি’’ বলে অভিহিত করেছে।

নিবন্ধে ক্রিস্টফ অভিযোগ করে বলেন, ইসরায়েলি সেনাবাহিনী, বসতি স্থাপনকারী, অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেটের জিজ্ঞাসাবাদকারী এবং সর্বোপরি কারারক্ষীদের মাধ্যমে ফিলিস্তিনি পুরুষ, নারী এমনকি শিশুদের ওপরও পদ্ধতিগতভাবে ব্যাপক যৌন সহিংসতা চালানো হয়েছে।

নিকোলাস ক্রিস্টফ বলেছেন, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোও দীর্ঘদিন ধরে ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ওপর চলা নির্যাতনের বিষয়ে উদ্বেগ জানিয়ে আসছে। তবে ইসরায়েল সরকার শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে একে ভিত্তিহীন প্রচারণা বলে দাবি করেছে।

সূত্র: এএফপি, টাইমস অব ইসরায়েল।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD