বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম :
কোনো আগাম সংকেত ছাড়াই ধ্বংস হতে পারে মহাবিশ্ব দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে ৭ কোটি টাকার বিদ্যুৎ দিলো রূপপুর ২০৩২ সাল পর্যন্ত বাংলাদেশকে জিএসপি সুবিধা দেবে কানাডা যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত: প্রধানমন্ত্রী সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্ত করতে উন্নয়ন সহযোগীদের সঙ্গে পরামর্শ সভা শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে দেশে ফিরিয়ে আনা হতে পারে: হুমায়ুন কবির গাজা গণহত্যা মামলায় হারতে পারে ইসরাইল পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণ নিয়ে যা জানালেন মজুরি বোর্ড চেয়ারম্যান ১৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট দিল্লির দাসত্ব করার জন্য মুক্তিযুদ্ধ করা হয়নি: রিজভী

নিউইয়র্কে বাংলাদেশিকে গুলি করে হত্যা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বন্দুকধারীর গুলিতে মোদাসসার খন্দকার (৩৬) নামে বাংলাদেশি বংশোদ্ভূত এক প্রবাসী নিহত হয়েছেন।

স্থানীয় সময় বুধবার (৯ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে নিউইয়র্কের সাইপ্রেস হিলস সেকশনে নিজ বাড়ির বাইরে তাকে গুলি করে হত্যা করা হয়।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, কর্মস্থল থেকে ফেরার পথে বাড়ির বাইরে তার মাথায় গুলি করা হয়। পরে অ্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মোদাসসারের স্ত্রী এবং এক ছেলে রয়েছে। তিনি জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানান, ওই এলাকায় প্রায় গোলাগুলির ঘটনা ঘটে। সম্প্রতি সেখানে প্রচুর অপরাধ ঘটছে। প্রতি সপ্তাহেই ব্যবসাপ্রতিষ্ঠানে লুটপাটের ঘটনাও ঘটে। সূত্র : এবিসি৭এনওয়াই

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD