শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন

নিজ ঘরে মা-মেয়ের ঝুলন্ত লাশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের তাড়াইলে নিজ বসতঘর থেকে মা শাহনাজ (২৮) ও মেয়ে প্রিয়তির (১২) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার রাত সাড়ে ১০টার দিকে তাড়াইল উপজেলার দামিহা ইউনিয়নের রাহেলা গ্রামের নিজ বাড়ির বসতঘরের দরজা ভেঙে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।

তাড়াইল থানার ওসি মো. মুজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে।

এ ঘটনায় ইউডি মামলা রুজু করে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান ওসি।

সূত্র : যুগান্তর ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD