সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন

নিবন্ধনের আওতায় আসছে অটোরিকশা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২১

স্টাফ রিপোর্টার : অটোরিকশা, ইজিবাইক নিবন্ধনের আওতায় আনতে যাচ্ছে সরকার। দুর্ঘটনা নিয়ন্ত্রণ ও সড়কে নিরাপত্তা নিশ্চিত করতেই এই ব্যবস্থা। বললেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বিআরটিএ’র প্রধান কার্যালয়ে জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের ২৮তম সভায় এ কথা বলেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, দুর্ঘটনা নিয়ন্ত্রণ ও সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে অটোরিকশা, ইজিবাইক নিবন্ধনের আওতায় আনা হচ্ছে।

তিনি বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করতে আইনগত কাঠামো যুগোপযোগী এবং যৌক্তিক করতে ইতিমধ্যে সংশ্লিষ্ট অংশীজনদের মতামত নেয়া হয়েছে। স্বল্প সময়ে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আইনগত ভীত মজবুত করা হবে।

মন্ত্রী আরও বলেন, ড্রাইভিং লাইসেন্সের জন্য মানুষের দীর্ঘদিনের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। চলতি মাসের শেষ সপ্তাহ থেকে মানসম্মত লাইসেন্স প্রদানের কাজ শুরু হবে।

প্রথমবারের মতো দেশের মহাসড়কে রোড সেফটি অডিট চালু হয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, সড়ক নিরাপত্তায় ২০১৭ থেকে ২০২০ মেয়াদে একটি ন্যাশনাল রোড সেফটি স্ট্র্যাটেজিক প্ল্যান গ্রহণ করা হয়েছিল, সে পরিকল্পনার মেয়াদ শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন অ্যাকশন প্ল্যান প্রণয়নের নির্দেশনা অনুযায়ী নতুন করে ২০২১ থেকে ২০২৪ মেয়াদের জন্য কৌশলগত পরিকল্পনা উপস্থাপন করা হয় আজ। এটি একটি দীর্ঘ পরিকল্পনা, তাই স্ট্র্যাটেজিক অ্যাকশন প্ল্যান বাস্তবায়নে সুপারিশ চূড়ান্ত করতেই এই কমিটি করা হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD