মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গ্রিনল্যান্ডে দুটি সামরিক ঘাঁটি চালু করছে যুক্তরাষ্ট্র ইন্দোনেশিয়ায় দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে মধ্যপ্রাচ্য থেকে সরে যেতে বলল ইরান শ্রীলঙ্কায় বিশাল গণকবরের সন্ধান, পাওয়া গেল ৫৭২ কঙ্কাল নিজের কৃতিত্ব দেখাতে ‘ট্রাম্প টিভি’ চালু করলেন ডোনাল্ড ট্রাম্প বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী পরিস্থিতির সুযোগ নিয়ে অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়ালে ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী আফগান সীমান্তে পাকিস্তানের বিমান হামলা, নিহত ৩৭

নির্বাচন বানচালের চেষ্টা করলে আইনি ব্যবস্থা: ইসি আনিছুর

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩

নির্বাচন কমিশনার আনিছুর রহমান বলেছেন, ‌‘নির্বাচনে অংশগ্রহণ করা-না করার এখতিয়ার সবার আছে। কিন্তু নির্বাচন বানচাল করা বা অন্যকে নির্বাচন করতে না দেওয়ার অধিকার আইন কাউকে দেয়নি। কেউ নির্বাচন বানচালের চেষ্টা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

রোববার (২৬ নভেম্বর) সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে আয়োজিত সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ইসি আনিছুর রহমান বলেন, কারও নির্বাচন না করার অধিকার তাদের একক কিংবা দলীয় সিদ্ধান্ত। তাই বলে কাউকে বাধা দেওয়া যাবে না। ভোটের পরিবেশ সৃষ্টিতে যা যা দরকার, সেদিকে আমরা নজর দিচ্ছি।

নির্বাচনে দায়িত্ব পালনে নিয়োজিত কর্মকর্তাদের বিষয়ে তিনি বলেন, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করতে কোনও ছাড় দেওয়া হবে না। কোনও ধরনের পক্ষপাতমূলক আচরণ ও শৈথিল্যতা প্রদর্শন করা যাবে না। দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। যদি কারও পক্ষপাতমূলক আচরণে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয় তাহলে তিনিই দায়ী থাকবেন। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলো শঙ্কা প্রকাশ করেছে এ নিয়ে কমিশনের করণীয় বিষয়ে জানতে চাইলে আনিছুর রহমান বলেন, আমাদের কাছে কেউ এখনও শঙ্কা প্রকাশ করেনি। এরই মধ্যে ছোট-বড় বিভিন্ন দল নির্বাচনে অংশগ্রহণ করতে আগ্রহ ব্যক্ত করেছে। এতে মনে হচ্ছে, এবারের নির্বাচনে অনেকেই মাঠে থাকবেন এবং প্রতিদ্বন্দ্বীতাও হবে। এই নির্বাচন আমরা আমাদের চোখ দিয়ে দেখছি না। বিশ্ববাসীও দেখছে। কাজেই নির্বাচনকে গ্রহণযোগ্য করার কোনও বিকল্প নেই। যে কোনো মূল্যে গ্রহণযোগ্য করতে হবে।

কেন্দ্রে ভোটার আনার দায়িত্ব কমিশনের নয় উল্লেখ করে তিনি বলেন, ভোটার আনার দায়িত্ব ভোট গ্রহণকারী কর্মকর্তা, নির্বাচন কমিশনের বা কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নয়। যারা নির্বাচন করবেন- সেই প্রার্থী, দল, সমর্থক বা তার নেতাকর্মীদের করতে হবে। তবে, ভোটারদের কোথাও ভয়ভীতি দেখানো হলে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে।

বিএনপি নির্বাচনে এলে তফসিল পুনর্বিবেচনা করা হবে কি না- এমন প্রশ্নে আনিছুর রহমান আরও বলেন, আমরা এখনও কারও কাছ থেকে কোনও আবেদন পাইনি। যদি কেউ নির্বাচনে আসে বা নির্বাচনের সময় নিয়ে যদি কারও কথা থাকে, সেক্ষেত্রে আমরা বিবেচনা করবো। সেই বিবেচনা করার মত যথেষ্ট সময় আমাদের আছে।

এর আগে, আয়োজিত সভায় উপস্থিত ছিলেন- চট্টগ্রাম বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম, জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরেআলম মিনা, চট্টগ্রামের পুলিশ সুপার এস এম শফিউল্লাহ, বিজিবির রিজিওনাল কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাজিদুর রহমান, চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইউনুছ আলী, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা এনামুল হক।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD