বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

নেগেটিভ সনদে বিদেশ গেলেন ৩৯৬ বাংলাদেশি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জুলাই, ২০২০

সরকার নির্ধারিত কেন্দ্রগুলো থেকে করোনাভাইরাস (কোভিড-১৯) পরীক্ষার সনদ নিয়ে প্রথমবারের মতো বিদেশে যাত্রা করলেন ৩৯৬ বাংলাদেশি।

কাতার ও টার্কিশ এয়ারলাইন্সের পৃথক দুটি ফ্লাইটে বৃহস্পতিবার রাতে ঢাকা ছাড়েন তারা। তবে নির্ধারিত কেন্দ্রের বাইরে থেকে সনদ নেয়ায় বেশ কয়েকজনকে ফ্লাইটে উঠতে দেয়া হয়নি।

এদিকে চট্টগ্রাম থেকে আজ (শুক্রবার) নির্ধারিত একটি ফ্লাইটে দুই শতাধিক যাত্রীর বিদেশে যাওয়ার কথা রয়েছে। তবে তাদের মধ্যে ৮ জনের করোনা পরীক্ষায় রিপোর্ট পজিটিভ আসায় তারা যেতে পারছেন না।

করোনা পরীক্ষা নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ওঠার পর বিদেশ যাত্রার ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করে বাংলাদেশ সরকার।

সেই নির্দেশনা অনুযায়ী আন্তর্জাতিক গন্তব্যে প্রথম ফ্লাইট ছিল বৃহস্পতিবার রাতে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাই যাত্রীদের জন্য স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে কঠোর কড়াকড়ি। বিদেশযাত্রায় সরকার নির্ধারিত কেন্দ্রগুলো থেকে করোনা পরীক্ষার সনদ নেয়ার বাধ্যবাধকতার প্রথম দিনে সে বিষয়ে কঠোর অবস্থানে ছিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষও।

সম্প্রতি ইতালিতে বাংলাদেশিদের ভুয়া সনদ কেলেঙ্কারি অনিশ্চয়তায় ফেলেছিল হাজারো বিদেশগামী বাংলাদেশিদের। পরিস্থিতির উন্নয়নে নির্দিষ্ট ১৬টি কেন্দ্র থেকে বিদেশগামীদের জন্য সনদ সংগ্রহ বাধ্যতামূলক করে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সেই নির্দেশনা মেনে প্রথমবারের মতো বৃহস্পতিবার রাতে কাতার ও টার্কিশ এয়ারলাইন্সের আলাদা দু’টি ফ্লাইটে ঢাকা ছাড়েন ৩৯৬ জন যাত্রী।

তবে নির্ধারিত কেন্দ্রের বাইরে থেকে সনদ সংগ্রহ করাসহ নানা কারণে কর্তৃপক্ষের বাধায় দুই ফ্লাইটে ৩৪ জন যাত্রীকে ইমিগ্রেশন পার হতে দেয়া হয়নি। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD