নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের ২৮নং ফাজিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জামায়াতের প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকে মো. বোরহান উদ্দিন পেয়েছেন ১১৫৩ ভোট। ধানের শীষে বরকত উল্লাহ বুলু পেয়েছেন ৮১৭ ভোট।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ২৮নং ফাজিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গণনা শেষে এ তথ্য জানা যায়।
নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে ঘড়ি প্রতীকে ভোট পড়েছে ২টি, হাতপাখায় ৪৫টি, ফুটবলে ১টি, তারকায় ৬টি, মোরগ প্রতীকে ৩টি। ভোট বাতিল হয়েছে ৩৯টি। এখানে মোট ভোট পড়েছে ২০৬৬টি।
এ কেন্দ্রে হ্যাঁ ভোট পড়েছে ১৩২৭টি, ‘না’ ভোট পড়েছে ৬৫৫টি। বাতিল হয়েছে বাতিল ৮৪টি ভোট।
নোয়াখালী-৩ আসনে মোট ভোটার সংখ্যা ৫,১১,৭৫৯ জন। পুরুষ ভোটার ২,৬৯,৮৮৬ জন। নারী ভোটার ২,৪১,৮৬৫ জন ও তৃতীয় লিঙ্গের ৮ জন ভোটার রয়েছে।