শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রাম বন্দরের এনসিটি ইজারায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি স্থানীয় সরকার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা সোমবার বিনামূল্যে ১০ লাখ ছানি অপারেশন ও ১ কোটি চশমা বিতরণ করবে সরকার নরেন্দ্র মোদি ‘ভোট চোর’, বললেন ককরোচ প্রধান মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি কাতার উপকূলে তেলের ট্যাংকারে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা এ বছরই এয়ারবাসের অন্তত একটি উড়োজাহাজ চায় বাংলাদেশ: বিমানমন্ত্রী ভারতের কাছে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহণ ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে প্রতীক বরাদ্দ আজ

ন্যাশনাল প্রোডাক্টিভিটি এন্ড কোয়ালিটি এক্সসিলেন্স অ্যাওয়ার্ড ২০২০ পুরস্কার পেল রানার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ মে, ২০২২

দেশের শিল্প ও সেবা ক্ষেত্রে অবদান ও পণ্যের গুণগত মান উন্নয়নে গুরুত্বপ‚র্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ দেশের প্রথম মোটরসাইকেল উৎপাদন ও রপ্তানিকারক প্রতিষ্ঠানরানার অটোমোবাইল লিমিটেড বৃহৎ শিল্প ক্যাটাগরিতে ইস্পাত ও প্রকৌশল খাতে ন্যাশনাল প্রোডাক্টিভিটি এন্ড কোয়ালিটি এক্সসিলেন্স অ্যাওয়ার্ড ২০২০ পুরস্কার লাভ করে।

২৯ মে ২০২২ তারিখে প্যান-প্যাসেফিক সোনারগাঁ হোটেলে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান, শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন, এমপির নিকট হতে এই পুরস্কার গ্রহণ করেন। পুরস্কার গ্রহণের পর তিনি এক আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখতে পেরে রানার অটোমোবাইল লিমিটেড গর্বিত। দেশের অবকাঠামোগত উন্নয়নে বেসরকারি খাতসমূহ সর্বদা সচেষ্ট এবং আমরা যানবাহন খাতে উন্নয়ন তরান্নিত করার লক্ষ্যে নিরলস চেষ্টা করে যাচ্ছি।

এই সাফল্য অর্জনের জন্য তিনি রানার অটোমোবাইল লিমিটেডের সকল কর্মকর্তা ও কর্মচারীদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রানার অটোমোবাইল লিমিটেডের এমডি ও সিইও জনাব রিয়াজুল হক চৌধুরী ও অন্যান্য কর্মকর্তাগণ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD