বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম :

পঞ্চগড়ে আটোয়ারীতে সড়কে প্রাণ গেল আনসার সদস্যের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪

পঞ্চগড়ের আটোয়ারীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশার ধাক্কায় প্রাণ হারালেন মো. শাকিব (২২) নামের এক আনসার সদস্য। নিহত শাকিব ওই উপজেলার রাধানগর ইউনিয়নের বামনদিঘি গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

রোববার (১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার পল্লী বিদ্যুৎ মোড়ে এ দুর্ঘটনা ঘটে। বিকেলে দুর্ঘটনাটির তথ্যটি নিশ্চিত করেছেন আটোয়ারী থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. মুসা মিয়া।

পুলিশ ও স্থানীয়রা জানান, আনসার সদস্য শাকিব মোটরসাইকেলে তার বাড়ি বামনদিঘি থেকে ফকিরগঞ্জ বাজারের দিকে যাচ্ছিলেন। সড়কে দ্রুত গতিতে মোটরসাইকেল চালানোর একপর্যায়ে পল্লী বিদ্যুৎ মোড়ে এসে পৌঁছালে হঠাৎ সামনে অটোরিকশা দেখে গতি নিয়ন্ত্রণে না আনতে পেরে
পাকা রাস্তার ওপরে পড়ে গেলে অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগে। পরে দ্রুত উদ্ধার করে আটোয়ারী হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক ঠাকুরগাঁও হাসপাতালে রেফার্ড করেন। পরে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে আটোয়ারী থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. মুসা মিয়া জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা (অপমৃত্যু) প্রক্রিয়াধীন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD