বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

পরীমণির পক্ষে মামলা লড়ছেন আইনজীবী নায়ক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার : ঢালিউডের আলোচিত ও সমালোচিত নায়িকা পরীমণির জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ শুক্রবার আদালতে নেওয়া হয় তাকে। সেখানে তার জামিনের আবেদন করলে তা নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে। সেই নির্দেশ মোতাবেক পরীকে নিয়ে যাওয়া হয়েছে কাশিমপুর কারাগারে।

এদিকে জানা গেল, পরীমণির পক্ষে মামলা লড়ছেন নায়িকার এক সহকর্মী। তিনি হলেন চিত্রনায়ক আমান রেজা। পরীর মামলার প্রধান আইনজীবী মুজিবর রহমান। তার দলের আট সদ্যসের একজন আমান রেজা।

আজ আদালত চত্বরে দেখা মিললো তার। সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানান, সহকর্মীর পক্ষে মামলা লড়তে পারাটা তার কাছে স্পেশাল দায়িত্ব পালনের মতো। এর আগেও চলচ্চিত্রবিষয়ক কয়েকটি মামলায় তিনি লড়েছেন।

আমান বলেন, ‘আমি আশাবাদী ন্যায় বিচার পাবেন পরীমনি। তিনি একজন গুরুত্বপূর্ণ শিল্পী চলচ্চিত্রের। পরীমনির শুনানির প্রথম দিন ঢাকার বাইরে থাকায় আদালতে উপস্থিত থাকতে পারিনি। তবে আজ থাকতে পেরে ভালো লাগছে।’

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD