বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন

শিরোনাম :
কোনো আগাম সংকেত ছাড়াই ধ্বংস হতে পারে মহাবিশ্ব দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে ৭ কোটি টাকার বিদ্যুৎ দিলো রূপপুর ২০৩২ সাল পর্যন্ত বাংলাদেশকে জিএসপি সুবিধা দেবে কানাডা যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত: প্রধানমন্ত্রী সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্ত করতে উন্নয়ন সহযোগীদের সঙ্গে পরামর্শ সভা শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে দেশে ফিরিয়ে আনা হতে পারে: হুমায়ুন কবির গাজা গণহত্যা মামলায় হারতে পারে ইসরাইল পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণ নিয়ে যা জানালেন মজুরি বোর্ড চেয়ারম্যান ১৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট দিল্লির দাসত্ব করার জন্য মুক্তিযুদ্ধ করা হয়নি: রিজভী

পরীমনিকে একনজর দেখতে আদালতে বৃদ্ধ নানা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার : মাদক মামলায় চার দিনের রিমান্ড শেষে আলোচিত চিত্রনায়িকা পরীমনি ও প্রযোজক নজরুল ইসলাম রাজসহ চারজনকে ঢাকার হাকিম আদালতে হাজির করা হয়েছে। নায়িকাকে একনজর দেখতে তার নানা শামসুল হক আদালতে অবস্থান করছেন।

মঙ্গলবার দুপুর ১২টায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পৌঁছান শামসুল হক।

পরীমনি, তার সহযোগী আশরাফুল ইসলাম দীপু, প্রযোজক রাজ এবং তার ব্যবস্থাপক সবুজ আলীকে মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে মালিবাগের সিআইডি কার্যালয় থেকে আদালতে নিয়ে যাওয়া হয়।

মহানগর হাকিম দেবব্রত বিশ্বাসের আদালতে তাদের রিমান্ডি শুনানি হতে পারে বলে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানিয়েছেন।

গত ৫ আগস্ট পরীমণি ও আশরাফুল ইসলাম দীপুর চার দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ। আজ চার দিনের রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করে সিআইডি।

গত ৪ আগস্ট সন্ধ্যায় বনানীর বাসা থেকে গ্রেফতার হন অভিনেত্রী পরীমনি। গ্রেফতার হন তাদের কয়েক ঘনিষ্ঠ সহযোগীও।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD