বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

পরীমনির বাসায় মদের খালি বোতল ছিল: আইনজীবী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার : গ্রেপ্তার চিত্রনায়িকা পরীমনির বাসা থেকে উদ্ধার হওয়া মদের বোতলগুলো খালি ছিল। কোনো ভরা বোতল তার বাসা থেকে উদ্ধার হয়নি বলে দাবি করেছেন পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রেফাত সুরভী।

বৃহস্পতিবার রাত ৮টা ২৮ মিনিটে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পরীমনিকে হাজির করা হলে এ দাবি করেন আইনজীবী নীলাঞ্জনা রেফাত সুরভী।

রিমান্ড শুনানিতে অংশ নিয়ে পাবলিক প্রসিকিউটর (পিপি) আবদুল্লাহ আবু বলেন, মামলার আসামি পরীমনির বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়। যার বাজারমূল্য ২ লাখ ১১ হাজার ৫০০ টাকা। এই মাদক কোথা থেকে আসল? তার উৎস কী? কে এই মাদক পাঠাল? মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে রিমান্ডে নেওয়া প্রয়োজন।

তখন পরীমনির পক্ষে এমন বক্তব্য আইনজীবী রেফাত সুরভী। আরো বলেন, এমন ঘটনায় পরীমনি অত্যন্ত বিব্রত ও লজ্জিত। এতে তার ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর আগে বনানীর বাসায় মাদকসহ গ্রেফতারের ঘটনায় চিত্রনায়িকা পরীমনিকে আদালতে নেওয়া হয়। আাদালত পরীমনিসহ চারজনের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

বনানী থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় পরীমনিকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা বনানী থানার পরিদর্শক (তদন্ত) শেখ সোহেল রানা।

এর বিরোধীতা করেন নিলাঞ্জনা রেফাত সুরভীসহ কয়েকজন আইনজীবী। রেফাত সুরভী বলেন, পরীমণি একজন স্বনামধন্য শিল্পী। আমরা তার জামিনের আবেদন করেছি। তবে আদালত জামিন না-মঞ্জুর করে ৪ দিনের রিমান্ড দিয়েছে। রিমান্ড বাতিলের জন্য দরখাস্ত করেছি আমরা। কারণ এটি একটি চক্রান্তমূলক মামলা। পূর্ব শত্রুতার জের ধরে এই মামলাটি করা হয়েছে।

আদালত তার সেই বক্তব্য নাকচ করে দেন।

এই অভিনেত্রীকে উপস্থিত করার আগেই আদালত পাড়ার নিরাপত্তা জোরদার করা হয়। মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD