বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

পর্নোগ্রাফি: রাজকে ১০ দিনের রিমান্ড চায় পুলিশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৭ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার : বনানী থানায় করা মাদক মামলায় নায়িকা পরীমনি ও রাজের রিমান্ড শেষে আদালতে হাজির করা হলে এই মামলায় রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে। এর আগে ৬ আগস্ট শুক্রবার বনানী থানার পর্নোগ্রাফি মামলার এজাহার আদালতে পৌঁছায়।

প্রযোজক নজরুল ইসলাম রাজ ও তার কর্মচারী সবুজ আলীকে বনানী থানার পর্নোগ্রাফি আইনে করা মামলায় জিজ্ঞাসাবাদ করতে ১০ দিনের হেফাজতে নিতে আবেদন করেছেন মামলার তদন্ত কর্মকর্তা।

শনিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ আবেদন করা হয়।

র‍্যাব-১ এর সিপিসি মো. মজিবুর রহমান ৫ আগস্ট পর্নোগ্রাফি আইনে মামলাটি করেন।

সেই মামলার সুষ্ঠু তদন্তের প্রয়োজনে সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা দুই আসামির প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করতে ১০ দিনের হেফাজতে নিতে আবেদন করেন।

বনানী থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা এসআই মো. আলমগীর নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেন।

তবে জিআর শাখায় আবেদনটি পৌছালেও এখনও পর্যন্ত তা আদালতে উপস্থাপন করা হয়নি বলেও তিনি জানান।

বনানী থানায় করা মাদক মামলায় নায়িকা পরীমনি ও রাজের রিমান্ড শেষে আদালতে হাজির করা হলে এই মামলায় রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।

এর আগে ৬ আগস্ট শুক্রবার বনানী থানার পর্নোগ্রাফি মামলার এজাহার আদালতে পৌঁছায়।

এরপর ঢাকার মহানগর হাকিম রাজেশ চৌধুরী এজাহার গ্রহণ করে মামলাটি তদন্ত করে আগামী ১৫ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেয়ার নির্দেশ দেন।

এর আগে ৫ আগস্ট বৃহস্পতিবার রাতে রাজধানীর বনানী থানায় র‍্যাব পর্নোগ্রাফি আইনে মামলাটি করে।

বর্তমানে মাদক আইনে করা মামলায় চারদিনের রিমান্ড চলছে রাজের।

বৃহস্পতিবার সন্ধ্যায় নজরুল ইসলাম ওরফে রাজ ও মো. সবুজ আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাটি করা হয়।

অপরদিকে মাদক আইনের মামলায় ওই রাতেই আদালত তাদের দুজনের চার দিন করে রিমান্ডে পাঠায় আদালত।

এর আগে বুধবার দিবাগত রাতে বনানীর বাসায় অভিযান চালিয়ে রাজকে আটক করে র‍্যাব।

তখন তার বাসা থেকে মাদকদ্রব্য ও অনৈতিক কর্মকাণ্ডে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD