বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

পল্লবী থানায় বিস্ফোরণের ঘটনায় ২ মামলা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০

রাজধানীর পল্লবী থানার ভেতরে বিস্ফোরণে পুলিশের চার সদস্যসহ পাঁচজন আহতের ঘটনায় অস্ত্র ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ফারুক বিষয়টি নিশ্চিত করেন। এদিকে গ্রেফতারকৃত আসামিদেরকে ১০ দিনের রিমান্ডের আবেদনসহ বিজ্ঞ আদালতে পাঠানোর প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানা গেছে।

গতকাল বুধবার (২৯ জুলাই) সকাল ৬টার দিকে পল্লবী থানার ভেতরে বিস্ফোরণের ঘটনা ঘটে। আহতদের মধ্যে রিয়াজুল ইসলাম নামে এক বেসামরিক ব্যক্তির অবস্থা গুরুতর। তার বাম হাতের কবজি ও ডান হাতের একটি আঙুল কেটে ফেলা হয়েছে। পুলিশ বলছে, এ ঘটনার সঙ্গে প্রাথমিকভাবে জঙ্গি সম্পৃক্ততা পাওয়া যায়নি।

স্থানীয় একটি সন্ত্রাসী চক্রের তিনজনকে গ্রেফতারের সময় তাদের কাছে ওজন মাপার যন্ত্রের মতো একটি মেশিন পাওয়া যায়। থানায় আনার পর সেটিই বিস্ফোরিত হয়। তিনটি স্টিলের পাইপের মধ্যে বিস্ফোরক ভরে ওজন মাপার মেশিনে বোমা সেট করা হয়। এর মধ্যে একটি পাইপে থাকা বিস্ফোরক থানার দোতলায় বিস্ফোরিত হয়। বাকি দুটি পাইপের বিস্ফোরক গতকাল দুপুরে নিষ্ক্রিয় করে পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ দল। এগুলো ইডি বা এক্সপ্লোসিভ ডিভাইস বলে পুলিশের ধারণা।

লাইট নিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD