মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কালচারাল ট্যুরিজম উন্নয়নে দুই মন্ত্রণালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষরের সিদ্ধান্ত পারস্য উপসাগর থেকে এক ফোঁটাও তেল রপ্তানি হবে না: ইরান ছায়া মন্ত্রিসভার প্রশিক্ষণ চলছে, শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রকাশ রাষ্ট্রপতির সঙ্গে সৌদির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সরকারের ১৮০ দিনে ১৩ খাতে ব্যর্থতার ফিরিস্তি তুলে ধরল এনসিপি সৌদি আরবের ইয়ানবু বন্দরের কাছে জাহাজে হামলা দ.কোরিয়া ও যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কেনার অনুমতি দিল সরকার শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় কোরআন প্রতিযোগিতা আয়োজন করবে সরকার উপসাগর থেকে ‘এক ফোঁটা তেলও রপ্তানি হতে দেবে না’ ইরান দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন করে পরিপত্র জারি

পশুর হাটে গিজগিজ করছে মানুষ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৬ জুলাই, ২০২০

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধারা বাজার পশুর হাট বসছে সামাজিক দূরত্ব না মেনে। পশু আর মানুষ হাটে গিজগিজ করছে। একজন আরেকজনের গা ঘেঁষে দাঁড়িয়ে দরদাম করছেন। অধিকাংশ মানুষের মুখে মাস্ক নেই, কারও কারও মাস্ক থাকলেও তা নামানো থুতনিতে রেখেছেন। সামাজিক দূরত্বের নির্দেশনার তোয়াক্কা না করে ঝুঁকি নিয়ে পশু কেনাবেচা চলছে।

উপজেলার ধারা বাজারে প্রতি সোমবার হাটের দিন বসে। উপজেলার দক্ষিণাঞ্চলের মানুষজন এই হাটেই তাদের পশু কেনা বেচা করে থাকেন। উপজেলায় এখন পর্যন্ত করোনাভাইরাসে ৫৭ জন আক্রান্ত হয়েছেন। প্রশাসন বেশ কিছুদিন করোনা রোধে দোকানপাট বন্ধ ও অবৈধ দোকানীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করলেও এখন সেটাও লক্ষ করা যাচ্ছে না।

এমন একটি গুরুত্বপূর্ণ বাজারে এই করোনা পরিস্থিতিতে নিরাপত্তা ব্যবস্থার দরকার ছিলো বলছেন সচেতন অনেক ব্যক্তি। এই বাজারে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকারগণ পশু কিনতে আসেন।

উপজেলার ধুরাইল ইউনিয়ন থেকে গরু কিনতে আসেন আব্দুল রহমান। মুখে মাস্ক নেই কেন জিজ্ঞেস করতেই দৌড়ে পালান তিনি। তার এমন দৌড় দেখে অনেকেই পকেট থেকে মাস্ক বেড় করে মুখে দিচ্ছেন।

গরু বিক্রি করতে নড়াইল ইউনিয়নের মফিজুল ইসলাম বলেন, মাস্ক ভুল করে বাড়িতে রেখে এসেছি। মানুষ যেভাবে দাঁড়িয়েছে আমি একলা কি আর দূরত্ব মানতে পারবো?

এ বিষয়ে ধারা বাজার ইজারাদার মতিউর রহমান বলেন, আমাদের নিরাপত্তা কর্মীরা সবাইকে মাস্ক ব্যবহার করতে বলছে। আমরা মানুষকে বলছি মাস্ক ব্যবহার করতে।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম তানভির আহমদ বলেন, এটা আসলে বড় সমস্যা। আমরা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পশুর হাটগুলোতে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে অভিযান পরিচালনা করবো।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD