রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন

পশ্চিম তীরে ইসরাইলি হামলায় অন্তত ১,১৮৫ ফিলিস্তিনি নিহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

দখলকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি বাহিনী ও বসতি স্থাপনকারীদের সহিংসতা আশঙ্কাজনকভাবে বেড়ে চলেছে। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া এই হামলায় এ পর্যন্ত অন্তত ১ হাজার ১৮৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে অন্তত ২৫০ জন শিশু রয়েছে।

আন্তর্জাতিক পর্যবেক্ষকদের তথ্য অনুযায়ী, অব্যাহত এই হামলায় এ পর্যন্ত অন্তত ১২ হাজার ৬৫২ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। এ ছাড়া বিভিন্ন সময় অভিযান চালিয়ে ২৪ হাজারের বেশি ফিলিস্তিনিকে আটক করেছে ইসরাইলি বাহিনী।

পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের ১ জুলাই পর্যন্ত ইসরাইলের বিভিন্ন কারাগারে ৯ হাজার ২৯৯ জন ফিলিস্তিনি বন্দী অবস্থায় রয়েছেন।

মানবাধিকার সংস্থাগুলোর উদ্বেগের বিষয় হলো, এসব বন্দীর মধ্যে ৩ হাজার ২৪৪ জনকে কোনো ধরনের আনুষ্ঠানিক অভিযোগ বা বিচার ছাড়াই আটকে রাখা হয়েছে।

পশ্চিম তীরে সংঘটিত সহিংসতার কোনো বিচার বা জবাবদিহি না থাকায় তীব্র সমালোচনা করেছে জাতিসংঘ ও বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা।

সংস্থাগুলোর অভিযোগ, ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়েও অভিযুক্ত ইসরাইলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে সচরাচর কোনো মামলা বা আইনি ব্যবস্থা নেওয়া হয় না। এমনকি ফিলিস্তিনিদের প্রাণহানির ঘটনায় জড়িত থাকা সত্ত্বেও ইসরাইলি সেনাদের সাজা পাওয়ার ঘটনা অত্যন্ত বিরল।

সূত্র: আল-জাজিরা

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD