শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম :
গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালুর উদ্যোগ নেওয়া হবে: মির্জা ফখরুল বিশ্ববাজারে আরও কমল স্বর্ণের দাম বেইজিংয়ের সঙ্গে দীর্ঘমেয়াদি ও কৌশলগত সম্পর্ক তৈরি হয়েছে: মাহদী আমিন বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ফোনে ভূমিকম্পের আগাম সতর্কবার্তা পেতে যা করবেন চীনের সঙ্গে বাংলাদেশের ১৭ সমঝোতায় স্বাক্ষর ইরানের পক্ষে যুদ্ধে নামতে প্রস্তুত ছিল তুরস্ক, দাবি ট্রাম্পের সামান্য ভুলেই বাতিল হতে পারে ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন ইউক্রেনকে ইউরেনিয়াম দিচ্ছে যুক্তরাজ্য, যে বার্তা দিল রাশিয়া তিয়েনআনমেন স্কয়ারে চীনা বীরদের প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

পহেলা বৈশাখের মোটিফ বানানো চিত্রশিল্পীর বাড়িতে আগুন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

পহেলা বৈশাখের আনন্দ শোভাযাত্রায় প্রদর্শনের জন্য মোটিফ বানানো চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১৫ এপ্রিল) দিবাগত রাতে চিত্রশুল্পীর মানিকগঞ্জের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

জানা গেছে, মানিকগঞ্জের গড়পাড়া ঘোষের বাজার এলাকায় দিবাগত রাতে চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষে বাড়িতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। ধারনা করা হচ্ছে পহেলা বৈশাখে ঢাকায় চারুকলার আয়োজনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখাকৃতি বানানোর অভিযোগ তার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটতে পারে।

তবে মানবেন্দ্র ঘোষের দাবি, তিনি শেখ হাসিনার কোনো মুখাকৃতি তৈরি করেননি।

এই বিষয়ে চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষ বলেন, আমি শুধু বাঘের মোটিফ তৈরি করেছি। শেখ হাসিনার মুখাকৃতি নয়।

তিনি আরও বলেন, আমিসহ আমার পরিবার জীবনের নিরাপত্তায় ভুগছি। এই মুহূর্তে সরকারের হস্তক্ষেপ কামনা করছি।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমান উল্লাহ বলেন, এই বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। দ্রুতই রহস্য উদঘাটন করা হবে। এ বিষয়ে আইগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন বলে জানান।

চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়ি এবং সাবেক স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেকের বাড়ি একই এলাকায় অবস্থিত।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD