বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন

পাকিস্তানি ক্রুবাহী ট্যাংকারে ইসরাইলের ড্রোন হামলা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

পাকিস্তানি ক্রুবাহী একটি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ট্যাংকারে ড্রোন হামলা চালিয়েছে ইসরাইল। ট্যাংকরাটি চলতি মাসের শুরুতে ইয়েমেনের একটি বন্দরে নোঙর করা ছিল।

পাকিস্তানি স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি গতকাল শনিবার (২৭ সেপ্টেম্বর) এ তথ্য জানান। খবর দ্য ডনের।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মহসিন নাকভি লেখেন, ‘একটি এলপিজি ট্যাংকার, যেটিতে ২৭ ক্রু (ক্যাপ্টেন মুখতা আকবরসহ ২৪ পাকিস্তানি, দুজন শ্রীলঙ্কান এবং একজন নেপালি) ইসরাইলের ড্রোন হামলার স্বীকার হয়েছে। ট্যাংকারটি রাস আল-এসা বন্দরে গত ১৭ সেপ্টেম্বর হামলার কবলে পড়ে।’

তিনি লেখেন, ‘ড্রোন হামলার পর জাহাজটির একটি এলপিজি বিস্ফোরিত হওয়ার পর এতে আগুন ধরে যায়। যা ক্রুরা নিয়ন্ত্রণে আনেন। এরপর হুথিরা জাহাজটির নিয়ন্ত্রণ নেয় এবং ক্রুদের জিম্মি করে।

তবে হুথিরা পরবর্তীতে ট্যাংকার ও ক্রুদের ছেড়ে দেয়। এখন এটি ইয়েমেনের জলসীমার বাইরে রয়েছে বলেও জানিয়েছেন নাকভি।

ক্রুদের নিরাপত্তা নিয়ে আশাহত হলেও বেসামরিক ও নিরপত্তাকর্মীদের প্রচেষ্টায় পাকিস্তানি ক্রুরা মুক্তি পান বলে উল্লেখ করেছেন তিনি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD