সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন

পাটুরিয়ায় পারের অপেক্ষায় ৫শ যানবাহন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১

মানিকগঞ্জ প্রতিনিধি : পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যানবাহনের চাপ বেড়েছে। কঠোর লকডাউনের খবরে স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে বাড়ি ফিরছেন অনেকে। পাটুরিয়ায় পাঁচশো যানবাহন পারের অপেক্ষায় রয়েছে।

মঙ্গলবার (১৩ এপ্রিল) সকাল সোয়া ৯টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিটিসি) আরিচা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহীউদ্দীন রাসেল এ তথ্য নিশ্চিত করেছেন।

মহীউদ্দীন রাসেল জানান, টার্মিনালে আড়াইশো সাধারণ পণ্যবাহী ট্রাক পারের অপেক্ষায় আছে। এছাড়া, আড়াইশো ছোট গাড়ি এ নৌরুট পারাপারের অপেক্ষায় রয়েছে। পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৭টি ফেরির মধ্যে ১৬টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD