বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি সংকটে বাড়ছে ভোগান্তি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২০

ফেরি সংকটের কারণে পাটুরিয়া ঘাট এলাকায় প্রতিনিয়তই ভোগান্তি বাড়ছে। নদী পথ পারাপারের জন্য ঘাট এলাকায় অপেক্ষা করতে হচ্ছে ঘণ্টার পর ঘণ্টা।

বুধবার (১৫ জুলাই) সকাল পৌনে ৮টা পর্যন্ত পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথের পাটুরিয়া ফেরিঘাট এলাকায় অপেক্ষমাণ রয়েছে সাড়ে ৩শ যানবাহন। এর মধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যাই ৩শ।

সিরিয়াল অনুযায়ী এসব ট্রাক চালকদেরকে ঘাট এলাকায় অপেক্ষা করতে হচ্ছে ৮ থেকে ১০ ঘণ্টা। আর ঘণ্টা খানেকের মতো অপেক্ষার পর ফেরিতে উঠার সুযোগ পাচ্ছে যাত্রীবাহী বাস। তবে ছোট গাড়ি চালকদের নৌপথ পারাপারে নেই কোনো ভোগান্তি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ডিজিএম জিল্লুর রহমান জানান, পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথের ফেরিগুলো বেশ পুরাতন। নদীতে স্রোত বেড়ে যাওয়ায় ফেরি চলাচলে সময় লাগছে স্বাভাবিক সময়ের চেয়ে বেশি। আবার ফেরিরও সংকট রয়েছে।

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে যাত্রী ও যানবাহন পারাপারের জন্য ছোট বড় মিলে ১৬টি ফেরি থাকলেও এখন চলাচল করছে মাত্র ১২টি। বাকিগুলো মেরামত কারখানায় রয়েছে। যে কারণে প্রতিনিয়তই ভোগান্তি বাড়ছে বলেও জানান তিনি।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD