বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসরায়েলকে স্বীকৃতি দিলেই কার্যকর হবে সৌদি পারমাণবিক চুক্তি: ট্রাম্প যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপে আরো বেপরোয়া হয়ে উঠতে পারে ইরান রাশিয়ায় সিআইএ প্রধানের গোপন বৈঠক মক্কা চুক্তিতে অংশগ্রহণ বাংলাদেশের পররাষ্ট্রনীতির ভারসাম্যকে ঝুঁকিতে ফেলতে পারে: রয়টার্স ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, কী আলোচনা হলো ঢাকা-চট্টগ্রাম লংমার্চ হবে বিরোধীদলের সবচেয়ে বড় প্রথম কর্মসূচি পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, আইনের ব্যত্যয় ঘটেনি: মন্ত্রী নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

পাপুল কাণ্ডে এবার কুয়েতের সেনা কর্মকর্তা গ্রেফতার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২০

ডেস্ক রিপোর্ট : মানবপাচার ও মানি লন্ডারিংয়ের দায়ে কুয়েতে আটক বাংলাদেশি এমপি কাজী শহিদ ইসলাম পাপুলের সহযোগী দেশটির বহুল আলোচিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি মেজর জেনারেল শেখ মাজান আল-জারাহকে গ্রেফতার করা হয়েছে।

কুয়েতের আরবি দৈনিক আল-কাবাস জানিয়েছে, শুক্রবার দেশটির পাবলিক প্রসিকিউশন তাকে গ্রেপ্তার করে আদালতে হাজির করার আদেশ দিয়েছেন। তার বিরুদ্ধে এমপি পাপুলের কাছ থেকে ঘুষ নেয়ার মাধ্যমে ব্যবসায়িক সুবিধা দেয়ার অভিযোগ আনা হয়েছে। এর আগে ঐ জেনারেলের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। তদন্তে পাপুলের কাছ থেকে অবৈধভাবে অর্থ নেয়ার অভিযোগের সত্যতা মেলায় গ্রেফতার করা হলো তাকে।

লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য পাপুলকে গত ৬ জুন রাতে কুয়েতের মুশরিফ এলাকা থেকে গ্রেফতার করা হয়। মারাফি কুয়েতিয়া কোম্পানির অন্যতম মালিক পাপুলের সেখানে বসবাসের অনুমতি রয়েছে।

পাচারের শিকার ৫ বাংলাদেশির অভিযোগের ভিত্তিতে পাপুলের বিরুদ্ধে মানবপাচার, অর্থপাচার ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্মীদের শোষণের অভিযোগ এনেছে কুয়েতি প্রসিকিউশন। ১৭ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের পর এখন তাকে রাখা হয়েছে কুয়েতের কেন্দ্রীয় কারাগারে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD