বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

শিরোনাম :
কোনো আগাম সংকেত ছাড়াই ধ্বংস হতে পারে মহাবিশ্ব দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে ৭ কোটি টাকার বিদ্যুৎ দিলো রূপপুর ২০৩২ সাল পর্যন্ত বাংলাদেশকে জিএসপি সুবিধা দেবে কানাডা যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত: প্রধানমন্ত্রী সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্ত করতে উন্নয়ন সহযোগীদের সঙ্গে পরামর্শ সভা শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে দেশে ফিরিয়ে আনা হতে পারে: হুমায়ুন কবির গাজা গণহত্যা মামলায় হারতে পারে ইসরাইল পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণ নিয়ে যা জানালেন মজুরি বোর্ড চেয়ারম্যান ১৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট দিল্লির দাসত্ব করার জন্য মুক্তিযুদ্ধ করা হয়নি: রিজভী

পাবনায় গৃহবধূকে কুপিয়ে হত্যা, শরীর থেকে হাত-পা বিচ্ছিন্ন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১

পাবনা প্রতিনিধি : পাবনায় এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। হত্যার পর তার দেহ থেকে হাত-পা বিচ্ছিন্ন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ নভেম্বর) ভোর রাতে সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের ফলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম হামিদা খাতুন (৩২)। তিনি ওই গ্রামের তেজেম মোল্লার স্ত্রী। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

নিহতের ভাই হামিদুল ইসলাম বলেন, তেজেম মোল্লা পরকীয়ায় জড়িয়ে পড়েন। স্ত্রী এর প্রতিবাদ করেন। এ নিয়ে তার তাদের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকতো। তেজেম মোল্লা স্ত্রীকে প্রায়ই মারধর করতেন। এরই জেরে মঙ্গলবার ভোররাতে হামিদা খাতুন কে কুপিয়ে হত্যা করে তার স্বামী। হত্যার পর তার এক হাত ও দুই পা শরীর থেকে বিচ্ছিন্ন করে। পরে ফোন দিয়ে সে আমার বোনকে হত্যার বিষয়টি জানিয়ে পালিয়ে যায়। আমরা বাড়িতে গিয়ে ঘটনা জানতে পারি এবং পুলিশকে খবর দেই।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়ন্তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD