বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী গ্যাস সংকট মোকাবিলায় সহায়তার আশ্বাস মালয়েশিয়ার: জ্বালানি প্রতিমন্ত্রী চুক্তি না হলে ইরানে জোরালো হামলা, পরমাণু অস্ত্রের পথও বন্ধ ফের আল-আকসা মসজিদে ২০০ ইহুদির ‘তাণ্ডব’ শক্তিশালী ভূমিকম্পে জাপানে শপিংমলে বিস্ফোরণ-ধস, বহু হতাহতের শঙ্কা নাসীরুদ্দীন-সারজিসের গাড়ি বহরে হামলা, সাংবাদিকদের গাড়ি ভাঙচুর শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি আগুনে পুড়ে দক্ষিণ আফ্রিকায় ৬ বাংলাদেশির মৃত্যু  রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশন পুরোপুরি প্রস্তুত: সিইসি বঙ্গভবনে কার্যক্রম শুরু করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

পিস পোলাউ তৈরির রেসিপি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২

এখন মটরশুঁটির মৌসুম। সবুজ মটরশুঁটিতে ভরে গেছে বাজার। পুষ্টিতে ভরপুর মটরশুঁটি খেতেও দারুণ। এমন একটি রেসিপি দিয়েছেন মাকসুদা বেগম স্নিগ্ধা।
বিজ্ঞাপন

পিস পোলাউ

উপকরণ

পোলাউয়ের চাল ১ কাপ (২৫০ গ্রাম), মটরশুঁটি আধা কাপ ব্লান্স করে নেওয়া, চিনি সামান্য একটু, লবণ স্বাদমতো, আস্ত জিরা আধা চা চামচ, পেঁয়াজ কুচি ও সয়াবিন তেল এক কাপের চার ভাগের এক ভাগ করে, ঘি ১ টেবিল চামচ, আদা বাটা আধা চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, এলাচি ২টি, দারচিনি ১ টুকরা, তেজপাতা ১টি, তরল দুধ আধা কাপ, পানি ১ কাপ, কাঁচা মরিচ ২টি।

যেভাবে তৈরি করবেন

১. পোলাউয়ের চাল ধুয়ে পানি ঝরিয়ে নিন। চুলায় হাঁড়ি বসিয়ে সয়াবিন তেল দিয়ে আস্ত জিরা ফোড়ন দিন। এবার পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে আস্ত গরম মসলা, আদা বাটা, রসুন বাটা দিয়ে নেড়ে মটরশুঁটি, লবণ, পোলাউয়ের চাল দিয়ে ভালো করে নেড়ে ভাজা ভাজা করে নিন।

২. এবার দুধ, পানি ও চিনি দিন। বলক এসে পানি শুকিয়ে গেলে কাঁচা মরিচ দিয়ে ঢেকে কম আঁচে ১৫ মিনিট দমে রাখুন। এরপর ঢাকনা খুলে ঘি দিয়ে আরো পাঁচ মিনিট দমে রেখে নামিয়ে পরিবেশন করুন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD