বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতে খোলা জায়গায় ঈদের নামাজে নিষেধাজ্ঞা: আতঙ্কে মুসলিমরা মন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ শেষ মুহূর্তে সদরঘাটে যাত্রীদের চাপেও ঈদযাত্রায় স্বস্তি যুক্তরাষ্ট্রের যুগ শেষ, মুসলিম দেশগুলোকে নতুন বিশ্ব ব্যবস্থা গঠনের আহ্বান খামেনির দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর লেবানিজদের ঈদ কেড়ে নিলো দখলদার ইসরায়েল, শিশুসহ ৩১ জনকে হত্যা সাতক্ষীরা সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টায় বিজিবির বাধা আদ-দ্বীনে ছয় শিশুর মৃত্যুর ঘটনায় তিন সদস্যের কমিটি গঠন : স্বাস্থ্য বিভাগ একের পর এক ফ্লাইট বাতিল করছে আন্তর্জাতিক এয়ারলাইনস যুক্তরাষ্ট্রে ভয়াবহ রাসায়নিক বিস্ফোরণে অনেকে হতাহত

পীত সাগরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া: সিউল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ মে, ২০২৬

উত্তর কোরিয়া পীত সাগরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রসহ বেশ কয়েকটি প্রজেক্টাইল নিক্ষেপ করেছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। মঙ্গলবার (২৬ মে) স্থানীয় সময় দুপুর ১টার দিকে উত্তর কোরিয়া চংজু শহর থেকে পীত সাগরের দিকে ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করেছে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ধারাবাহিকভাবে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে পিয়ংইয়ং। এই উৎক্ষেপণটি উত্তর কোরিয়ার ৩৭ দিনের মধ্যে প্রথম ও চলতি বছরের অষ্টমবার। সিউল থেকে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টাও বারবার প্রত্যাখ্যান করেছে উত্তর কোরিয়া। সিউলকে তারা তাদের সবচেয়ে ‘বৈরী’ প্রতিপক্ষ হিসেবে উল্লেখ করে আসছে।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ জানা, মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১টার দিকে উত্তর কোরিয়ার চংজু শহর থেকে পীত সাগরের দিকে স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রসহ ‘কয়েকটি প্রজেক্টাইল’ নিক্ষেপ করা হয়েছে। পীত সাগর কোরীয় উপদ্বীপ ও চীনের মাঝের জলসীমা।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানায়, ক্ষেপণাস্ত্রগুলো প্রায় ৮০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে। এগুলোর ধরন ও পাল্লা বিশ্লেষণ করা হচ্ছে। একই সঙ্গে সম্ভাব্য আরও উৎক্ষেপণের আশঙ্কায় নজরদারি ও সতর্কতা জোরদার করা হয়েছে।

সামরিক বাহিনী জানিয়েছে, দক্ষিণ কোরিয়া এবং তাদের প্রধান নিরাপত্তা অংশীদার মার্কিন যুক্তরাষ্ট্র ও জাপান ‘পূর্ণ প্রস্তুত অবস্থায় রয়েছে’ এবং নিবিড়ভাবে গোয়েন্দা তথ্য বিনিময় করছে।

গত এপ্রিলে পিয়ংইয়ং একই ধরনের আরেকটি পরীক্ষা চালিয়েছিল। সে সময় দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম বলেছিল, ক্লাস্টার বোমার ওয়ারহেডের বৈশিষ্ট্য ও শক্তি যাচাই করতেই ওই পরীক্ষা চালানো হয়।

দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়োনহাপ গত সপ্তাহে নাম প্রকাশে অনিচ্ছুক সরকারি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং চলতি সপ্তাহের কোনো এক সময়ে উত্তর কোরিয়া সফর করতে পারেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD