বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন

পুলিশ কর্মকর্তার সঙ্গে পরীমনির সম্পর্ক নিয়ে তদন্ত কমিটি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৮ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার : দেশব্যাপী ব্যাপক আলোচিত-সমালোচিত চিত্রনায়িকা পরীমনির সঙ্গে ডিএমপির অতিরিক্ত উপকমিশনার (এডিসি) গোলাম সাকলায়েন শিথিলের ‘সম্পর্ক’ নিয়ে তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে পুলিশ সদর দপ্তর।

রোববার রাতে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (মিডিয়া অ্যান্ড প্ল্যানিং) হায়দার আলী সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন ।

তিনি বলেন, পুলিশ সদর দপ্তরের একজন ডিআইজিকে প্রধান করে ওই কমিটি করা হয়েছে।

তবে কমিটি তাদের তদন্ত প্রতিবেদন কয়দিনের মধ্যে জমা দেবে তা এখনও জানা যায়নি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD