শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন

শিরোনাম :
৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক হিসাব খোলার নির্দেশ সৌদি আরবে ১৩ পদে বাংলাদেশি কর্মী নেওয়ার বিজ্ঞাপন নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বিএনপির র‍্যালি সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন মার্কিন অবরোধ ভাঙতে খার্গ দ্বীপে প্রস্তুত ইরানের ১৪ তেলবাহী ট্যাংকার সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে সরকার তাদের দায় কিছুটা মোচনের চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

পূজামণ্ডপে হামলাকারীদের কোনো ছাড় নয়: কাদের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১

কুমিল্লায় পূজামণ্ডপে হামলাকারীদের কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর কেআইবি প্রাঙ্গণে শারদীয় দুর্গাপূজার মহাষ্টমী’র শুভেচ্ছা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জাতীয় নির্বাচনকে সামনে রেখে একটি অশুভ শক্তি এমন হামলা চালিয়েছে জানিয়ে কাদের বলেন, এ ঘটনায় যারাই জড়িত থাকুক না কেন, তাদেরকে আইনের আওতায় আনা হবে। দলীয় পরিচয়ের হলেও ছাড় দেওয়া হবে না।

এসময় যারাই দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায় তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। একই সঙ্গে কোনো দুর্বৃত্ত যাতে মন্দিরে বিশৃঙ্খলা সৃষ্টি বা হামলা করতে না পারে সেদিকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

অপপ্রচার ও গুজবে কান না দিয়ে যেকোনো মূল্যে সাম্প্রদায়িক অপশক্তিকে রুখে দেওয়া হবে বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। অসাম্প্রদায়িক শক্তির বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD