সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের ৮টি বিভাগে বৃষ্টির আভাস, বাড়বে গরমও দেশ জুড়ে ঘরে ঘরে জ্বর, হাম-ডেঙ্গুর সঙ্গে টাইফয়েড ব্রিকসে বিশ্বনেতাদের রাতের খাবারে দেওয়া হয়নি মাছ-মাংস, তুমুল বিতর্ক ইউক্রেনে রুশ ড্রোন হামলা: অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করেন লেফটেন্যান্ট কর্নেল মতিউর আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর চীন থেকে বুলেট ট্রেন আনার কথা চলছে, ঘণ্টায় চলবে ৩৫০ কিলোমিটার কোন ডিসেম্বর আসবেন ক্লিয়ার করেন, শেখ হাসিনাকে হুইপ দুলু শিগগির শেষ হবে যুদ্ধ, কমবে তেলের দাম: ট্রাম্প আদানির বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট থেকেই বাংলাদেশে সরবরাহ শুরু

প্রকাশ্যে সাপের মিলন! বিরল দৃশ্যের সাক্ষী থাকল মানুষ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২০

অনলাইন ডেস্ক : সাপের মিলনের বিরল এক ঘটনার সাক্ষী থাকল ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির বালাপাড়া। আজ শনিবার দুপুরে স্থানীয় প্রাইমারি স্কুলের সামনে জোড়া সাপের মিলন দেখা যায়। কার্যত এই ঘটনা বিরল। তাও আবার প্রকাশ্যে একেবারেই বিরল একটি ঘটনা। ফলে তা দেখার জন্যে আট থেকে আশি বছরের ভিড় দেখা গেল লকডাউনের মধ্যেও।

তবে অনেক মানুষকে দেখা গেল এই বিরল দৃশ্য মোবাইল ক্যামেরায় ভিডিও করতে। উপস্থিত সকলেই খুব আনন্দিত এই জোড়া সাপের মিলন দৃশ্য দেখে! এমনটাই জানাচ্ছেন বালাপাড়া এলাকার বাসিন্দা রতন দেবনাথ।

একই সঙ্গে স্থানীয়রা জানাচ্ছেন, এরকম বিরল দৃশ্য সচরাচর দেখা যায় না। হঠাত প্রকাশ্যে এমন ঘটনা দেখে তাই অনেক মানুষ ভিড় জমিয়েছেন। তবে তারা সাপের মিলনে ব্যাঘাত করেননি বলে জানিয়েছেন স্থানীয়রা।

সূত্র : কলকাতা ২৪।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD