বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

প্রদীপ-চুমকির বাড়ি-গাড়ি বাজেয়াপ্ত হচ্ছে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ জুলাই, ২০২২

টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রী চুমকি কারণের অবৈধভাবে অর্জিত সম্পত্তি, বাড়ি ও গাড়ি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (২৭ জুলাই) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মুন্সী আবদুল মজিদ এই আদেশ দিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে দুদকের আইনজীবী অ্যাডভোকেট মাহমুদুল হক মাহমুদ বলেন, ‘অবৈধভাবে অর্জিত প্রদীপ দম্পতির সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন আদালত। দুদক বিধিমালা ১৮ (ঙ) ধারায় প্রদীপ-চুমকির সম্পত্তি বাজেয়াপ্তের জন্য জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছেন বিচারক।’

আদালত সূত্র জানায়, মানি লন্ডারিংয়ের সঙ্গে সংশ্লিষ্ট সম্পত্তি বিবেচনায় উক্ত আইনের ৪(৩) ধারায় চুমকি কারণের মালিকানাধীন চট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন পশ্চিম ষোলশহর মৌজায় অবস্থিত এক কোটি ৩৯ লাখ ৯২ হাজার ৬০০ টাকার জমি, একই স্থানে অবস্থিত ১৯ লাখ ৬০ হাজার ৪৫৯ টাকা মূল্যমানের সেমিপাকা ঘর, কক্সবাজারের ১২নং ওয়ার্ডের ঝিলংজা ভবনের ১১ তলায় অবস্থিত ১২ লাখ পাঁচ হাজার ১৭৫ টাকার ফ্ল্যাট, ২২ লাখ ৮২ টাকা মূল্যমানের মাইক্রোবাস (চট্টমেট্রো চ-১১-৬১১১) ও প্রাইভেটকার (চট্টমেট্রো ঘ-১১-৯২৩১) রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে।

দুদকের করা মামলায় প্রদীপ কুমার দাশকে ২০ বছর এবং তার স্ত্রী চুমকি কারণের ২১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। চারটি ধারায় রায় দেওয়া হয়।

এর মধ্যে দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী, ২০০৪-এর ২৬ (২) ধারায় প্রদীপ কুমার দাশকে খালাস দেওয়া হয়। এ ধারায় স্ত্রী চুমকি কারণকে এক বছরের কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করা হয় এবং অনাদায়ে একমাস কারাদণ্ড দেওয়া হয়। ২৭ (১) ধারায় প্রদীপ কুমার দাশ এবং চুমকি কারণকে আট বছর কারাদণ্ড; মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪ (২) (৩) ধারায় উভয়কে ১০ বছর করে কারাদণ্ড এবং চার কোটি টাকার অর্থ দণ্ড এবং অনাদায়ে দুই বছর করে কারাদণ্ড; ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় দুজনকে দুই বছর করে করে কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

২০২০ সালের ২৩ আগস্ট প্রদীপ ও তার স্ত্রী চুমকির বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলাটি করা হয়। দুদকের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২-এর তৎকালীন সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন এ মামলা করেন।

মামলায় তিন কোটি ৯৫ লাখ পাঁচ হাজার ৬৩৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। ২০২১ সালের ২৬ জুলাই প্রদীপ ও তার স্ত্রীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক। ওই বছরের এক সেপ্টেম্বর এই মামলার অভিযোগপত্র গ্রহণ করেন আদালত। মামলার পর থেকে পলাতক ছিলেন চুমকি। গত ২৩ মে তিনি আদালতে আত্মসমর্পণ করেন। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশের আগেই মৃত্যুদণ্ডের রায় দেন কক্সবাজার আদালত।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD