বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
সুইডেনে ইরানি কর্মকর্তাকে বহিষ্কার, পাল্টা ব্যবস্থায় সুইডিশ কূটনীতিককে ‘অবাঞ্ছিত’ ঘোষণা একযোগে ৯৯ বিচারককে বদলি সৌদি আরবে হুথি ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে বিদেশি নাগরিক নিহত প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন স্থানীয় সরকার নির্বাচন ৬ জুনের আগে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ মরক্কোর সঙ্গে সম্পর্ক আরও জোরদার করছে ইসরাইল মেসি-ক্যাসেমিরোর জাদুতে চ্যাম্পিয়ন মায়ামি চুক্তির পথে হাঁটছে ইরান? বড় দাবি ট্রাম্পের ভারতে পলাতক-দণ্ডপ্রাপ্ত আসামিরা যেন অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে মালদ্বীপ ভ্রমণে বাংলাদেশিদের জন্য সপ্তাহে সরাসরি ৭ ফ্লাইট চলছে

প্রাতিষ্ঠানিক ই-মেইল অ্যাকাউন্ট পাচ্ছেন ঢাবি শিক্ষার্থীরা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রাতিষ্ঠানিক ই-মেইল পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা। দীর্ঘদিন পরে হলেও শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক ই-মেইল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের অনুমোদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয় আইসিটি সেল। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের ই-মেইল অ্যাড্রেস Google-এর G-Suite for Education-এর মাধ্যমে প্রদান করা হবে, যেখানে শিক্ষার্থীরা ই-মেইল ছাড়াও গুগল ড্রাইভ, গুগল ক্লাসরুম, গুগল মিটসহ G-Suite-এর অন্যান্য সার্ভিস ব্যবহার করতে পারবে।

‘প্রতিটি বিভাগ/ইন্সটিটিউট একজন করে ‘ই-মেইল অ্যাডমিন’ মনোনয়ন প্রদান এবং শিক্ষার্থীদের তথ্য যাচাই করে আইসিটি সেলে প্রেরণ করবে। এরপর শিক্ষার্থীদের ই-মেইল অ্যাকাউন্ট প্রদান করা হবে।’

এর আগে গত শনিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অধ্যয়নরত সকল শিক্ষার্থীদের জন্য প্রাতিষ্ঠানিক ই-মেইল প্রদানের সকল কার্যক্রম সম্পন্ন করেছে বলে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল থেকে জানানো হয়েছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD