সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ৮০ লাখ ডলার রোহিঙ্গা সংকটের দায় আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্মিলিতভাবে নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসিত করা হবে: ট্রাম্প হাম উপসর্গে প্রাণ গেল আরও ৩ শিশুর সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর ‘স্বরাষ্ট্রমন্ত্রীকে দায় নিতে হবে’—রংপুরে চারজনকে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ জামায়াত আমিরের আমরা এখন ইসরায়েলকে বিশ্বাস করি না: সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু ৮ ডিসেম্বর, সময়সূচি প্রকাশ অস্ট্রেলিয়ায় নিয়মিত খেলতে চান শান্ত

ফরজ গোসল না করে সেহরি খেলে রোজা হবে?

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১ মার্চ, ২০২৬

উত্তর: সেহরি খাওয়ার জন্য শারীরিক পবিত্রতা অপরিহার্য নয়। রোজা রাখার জন্যও পবিত্রতা অপরিহার্য নয়। তাই রমজানের রাতে যৌনমিলন বা স্বপ্নদোষের কারণে কারো ওপর যদি গোসল ফরজ হয় এবং সে সুবহে সাদিকের আগে গোসল করতে না পারে, তাহলে গোসল ফরজ অবস্থায়ই সেহরি খেতে পারবে, রোজার নিয়তও করতে পারবে।

গোসল ফরজ অবস্থায় সুবহে সাদিক শেষ হয়ে রোজার সময় শুরু হলেও তার রোজার কোনো ক্ষতি হবে না। তবে অবশ্যই ফজরের নামাজের জন্য যথাসময়ে গোসল করে ফজরের নামাজ আদায় করা তার ওপর ফরজ।

হজরত আয়েশা (রা.) বলেন, এক সাহাবি আল্লাহর রাসুলকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসুল! ফজরের নামাজের সময় শুরু হয়ে যাওয়ার পরও আমি যদি অপবিত্র থাকি, তবে কি আমি রোজা রাখতে পারব? এ প্রশ্নের উত্তরে আল্লাহর রাসুল (সা.) বললেন, আমিও অনেক সময় ফজরের সময় শুরু হওয়ার পরও অপবিত্র থাকি এবং আমি রোজাও রাখি। সাহাবি বললেন, আপনি তো আমাদের মতো নন, হে আল্লাহর রাসুল! আল্লাহ আপনাকে আপনার পূর্ববর্তী ও পরবর্তী সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছেন। আল্লাহর রাসুল (সা.) বললেন, আল্লাহর কসম! আমি আল্লাহকে আপনাদের চেয়ে বেশি ভয় করি এবং তাঁকে কীভাবে ভয় করতে হয় সে বিষয়ে আপনাদের চেয়ে বেশি জ্ঞান রাখি। (মুসনাদে আহমদ)

হজরত উম্মে সালামাহ (রা.) বলেন, রমজান মাসে অনেক সময় সহবাসের কারণে গোসল ফরজ অবস্থায় আল্লাহর রাসুলের (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ভোর হতো, এরপরও তিনি রোজা রাখতেন। (সহিহ মুসলিম)

রোজার নিয়ত কি রাতেই করতে হবে?

রমজানের ফরজ রোজার নিয়ত রাতে করা উত্তম। উম্মুল মুমিনিন হাফসা (রা.) বলেন, আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, যে ব্যক্তি ফজরের আগে রোজা রাখার নিয়ত করবে না তার রোজা (পূর্ণাঙ্গ) হবে না। (সুনানে আবু দাউদ)

তবে যদি কেউ রাতে রোজার নিয়ত না করতে পারে, তাহলে দিনে সূর্য ঢলার প্রায় এক ঘণ্টা আগে নিয়ত করলেও রোজা হয়ে যাবে। শর্ত হলো, সুবহে সাদিকের পর থেকে নিয়তের পূর্ব পর্যন্ত রোজার পরিপন্থী কোনো কাজ করা থেকে বিরত থাকতে হবে। সুবহে সাদিকের পর রোজার পরিপন্থী কোনো কাজ করলে অর্থাৎ কিছু খেলে, পান করলে বা রোজা ভেঙে যায় এমন কিছু করলে আর রোজার নিয়ত করার সুযোগ থাকবে না।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD