রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাষা দক্ষতা ও কারিগরি জ্ঞানের সমন্বয়েই এগোবে বাংলাদেশের অর্থনীতি: ববি হাজ্জাজ ওমরাহ পালন করলেন কেয়া পায়েল শান্তিতে নোবেলজয়ী পিল্লাইকে ইহুদিবিদ্বেষী বললেন নেতানিয়াহু কক্সবাজার থেকে ঢাকাগামী বিমানের চাকা বিচ্ছিন্ন, শাহজালালে জরুরি অবতরণ দিল্লি পুলিশের হাতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক যুক্তরাষ্ট্রের উপকূলে আঘাত হানছে হারিকেন ইসাইয়াস, জলোচ্ছ্বাসের আশঙ্কা দেশে খাদ্যের মজুত পর্যাপ্ত, রমজানেও সংকট হবে না: খাদ্যমন্ত্রী মক্কা চুক্তির বিষয়টি আমরা ইতিবাচক হিসেবে বিবেচনা করছি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভোট চুরির অভিযোগ স্বীকার করেছেন ভারতের রাষ্ট্রপতি? বিমান থেকে অভিজিৎ দীপকেসহ সিজেপির ৩ শীর্ষ নেতা আটক

ফরিদপুরের মধুখালীতে ভ্যান চুরির হিরিক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ জুন, ২০২০

 

লাইট নিউজ প্রতিবেদক : ফরিদপুরের মধুখালী পৌরসভার শ্রীপুর এলাকায় ভ্যান চুরির হিরিক শুরু হয়েছে। পর পর তিন রাতে হত দরিদ্র তিনটি পরিবারের উপার্যনের একমাত্র অবলম্বন তিনটি ব্যাটারী চালিত অটোভ্যান রাতের আধারে অজ্ঞাত চোরেরা নিয়ে যায়।

অভিযোগে জানা যায় শ্রীপুর এলাকার রমেশ দত্ত, জামির হোসেন ও হাসান আলীর কিস্তির টাকায় ক্রয়কৃত ভ্যান ও ব্যাটারী চুরি হয়েছে। রমেশ দত্তের শ্যালক রিপন বলেন আমার ভগ্নিপতি হতদরিদ্র হওয়ায় বোন জামাইকে আমাদের বাড়ীতে নিয়ে আসি এবং আর্থিক সংগতি না থাকায় এনজিও থেকে পঞ্চাশ হাজার টাকা কিস্তি তুলে একটি অটোভ্যান ক্রয় করে দিই। কিন্তু ভ্যানটি চুরি হয়ে যায়। ক্ষতিগ্রস্থ জামির হোসেন বলেন, আমার দুই ছেলে তিন মেয়ে অভূক্ত অবস্থায় আছি। সরেজমিনে দেখা যায় শ্রীপুর কামারপাড়ায় পাটকাঠির ঘরে বসবাস করেন হাচান আলী। চুরির ঘটনায় ক্ষতিগ্রস্ত হাচান আলী কান্না জড়িত কন্ঠে বলেন আমার অসুস্থ মা, স্কুল পড়ুয়া এক ছেলে ও দুই মেয়ে নিয়ে আমার আর্থিক টানাপড়নের সংসার। আয়ের একমাত্র অবলম্বন ভ্যানের চারটি ব্যাটারী চুরি হয়ে যাওয়ায় তিনি নিদারুণ কষ্টে দিনাতিপাত করছি। তিনটি চুরির ঘটনায় সর্বমোট ক্ষতির পরিমান অনুমান এক লক্ষ পঁচিশ হাজার টাকা যা পূনরায় যোগাড় করা কোন পরিবারের পক্ষেই সম্ভব নয়।

চুরির ঘটনার বিষয়ে ইতোমধ্যে মধুখালী থানায় অভিযোগ করা হয়েছে। জানতে চাইলে অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার সাথে সাথেই চুরি যাওয়া ভ্যান ও ব্যাটারী উদ্ধারের চেষ্টাসহ জড়িতদের চিহ্নিত ও গ্রেফতারের চেষ্টা চলছে। তিনি দরিদ্র পরিবারগুলোর প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।

লাইট নিউজ/এসএমআবা

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD