বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম :
কোনো আগাম সংকেত ছাড়াই ধ্বংস হতে পারে মহাবিশ্ব দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে ৭ কোটি টাকার বিদ্যুৎ দিলো রূপপুর ২০৩২ সাল পর্যন্ত বাংলাদেশকে জিএসপি সুবিধা দেবে কানাডা যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত: প্রধানমন্ত্রী সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্ত করতে উন্নয়ন সহযোগীদের সঙ্গে পরামর্শ সভা শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে দেশে ফিরিয়ে আনা হতে পারে: হুমায়ুন কবির গাজা গণহত্যা মামলায় হারতে পারে ইসরাইল পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণ নিয়ে যা জানালেন মজুরি বোর্ড চেয়ারম্যান ১৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট দিল্লির দাসত্ব করার জন্য মুক্তিযুদ্ধ করা হয়নি: রিজভী

ফেনসিডিল মাদক, পরিবহন অবৈধ : আপিল বিভাগ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২

ফেনসিডিল এক প্রকার মাদক এবং এটি পরিবহন অবৈধ বলে রায় দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় দেন।

১৯৯৭ সালে ঝিনাইদহ সদর উপজেলার বাদল পাল নামে এক ব্যক্তি ২৫০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার হওয়ার পর তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন যশোরের স্পেশাল ট্রাইব্যুনাল।

এ রায়ের বিরুদ্ধে বাদলের আপিল আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট তাকে খালাস দিয়ে বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী ফেনসিডিল মাদক নয় এবং এটি পরিবহন অপরাধ নয়।

এ রায়ের বিরুদ্ধে আপিল আবেদন করে রাষ্ট্রপক্ষ। এ আপিলের শুনানি শেষে আপিল বিভাগ আজ সকালে হাইকোর্টের সেই রায় বাতিল করে বাদলের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখেন এবং জানান ফেনসিডিল মাদক, এটি পরিবহন করা অবৈধ।

এক সময় ফেনসিডিল কাশির সিরাপ হিসেবে ব্যবহৃত হলেও এটি ধীরে ধীরে নেশার বস্তুতে পরিণত হয়। আজকের উচ্চ আদালতের এ রায়ে ফেনসিডিল সংক্রান্ত অনেক মামলা নিষ্পত্তি করা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD