বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

ফেসবুক-টুইটারে রাষ্ট্র নিয়ে অসত্য তথ্য দিলে রাষ্ট্রদ্রোহ মামলার প্রস্তাব

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২১

স্টাফ রিপোর্টার : দেশে কিংবা দেশের বাইরে থেকে ফেসবুক-টুইটারসহ যেকোনও সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রের বিরুদ্ধে অসত্য তথ্য প্রচারে জড়িত বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলার প্রস্তাব করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

বুধবার (১০ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে আলোচনায় কমিটির সদস্যরা বলেছেন, রাষ্ট্রের বিরুদ্ধে অসত্য তথ্য যারা তুলে ধরবেন তাদের ছাড় দেওয়া যাবে না। আইনের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

কমিটির সভাপতি মো. শামসুল হক টুকুর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, মো. আফছারুল আমীন, মো. হাবিবর রহমান, সামছুল আলম দুদু, পীর ফজলুর রহমান, নূর মোহাম্মদ, সুলতান মোহাম্মদ মনসুর আহমদ ও বেগম রুমানা আলী এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কমিটি সূত্র জানায়, করোনা মহামারিতে দেশের জননিরাপত্তা, সুরক্ষা ও সেবা বিভাগের দিকে বেশি গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। ১৯৭১ সালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের তদন্ত কাজ পরিচালনায় গঠিত তদন্ত সংস্থা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সার্বিক কার্যক্রমের বিষয়েও প্রতিবেদন উপস্থাপন করা হয়।

এছাড়া মাদকাসক্ত আসামিদের ‘বিশেষ অপরাধী’ আখ্যা দিয়ে তারা যাতে সহজে জামিন না পেতে পারে সে লক্ষ্যে প্রয়োজনে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD