বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

ফেসবুক লাইভে এসে এক পরিবারের ৩ জনের আত্মহত্যা!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৯ জানুয়ারী, ২০২২

ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করেছেন একই পরিবারের তিনজন।

রোববার (৯ জানুয়ারি) সকাল ১১টার দিকে ভারতের পশ্চিমবঙ্গের ২৪ পরগনা জেলায় এ ঘটনা ঘটে। মেয়ের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ উঠার কারণে অপমানে তারা আত্মহত্যা করেছেন বলে দেশটির সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে।

নিহতরা হলেন শ্যামল নস্কর (৫৩), রীতা নস্কর (৪৩) এবং অভিষেক নস্কর (২৫)।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা অনলাইনের প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি ডায়মন্ড হারবার থানার সুলতানপুরের বাসিন্দা পুনম দাস নামে এক নারীর বিরুদ্ধে স্বনির্ভর গোষ্ঠীর অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে।

এরপর গতকাল (শনিবার) রাতে পুনমের বাড়িতে স্বনির্ভর গোষ্ঠীর কয়েকজন নারী চড়াও হয়ে বিক্ষোভ করেন। পুনমের সামনেই তার বাবা শ্যামল, মা রীতাকে ভীষণ অপমান করেন ওই নারীরা। এমনকি তাদের মারধর করা হয়। হুমকিও দেওয়া হয়।

শনিবার রাতেই থানায় অভিযোগ দায়ের করে নস্কর পরিবার। তারপর রোববার সকালে স্ত্রী রীতা ও ছেলে অভিষেককে নিয়ে বকখালির সমুদ্র সৈকতে যান তারা। সেখানে পুনমের ভাই অভিষেকের ফোন থেকে ফেসবুক লাইভ করে আত্মহত্যা করেন তারা। পুলিশ সূত্রে জানা গেছে, পুনম বিবাহিতা। পুনমের স্বামী মিঠুন দাস মাছের আড়তের কর্মী।

ঘটনার তদন্তে নেমে পুনম ও মিঠুনকে আটক করেছে পুলিশ। পুনমের বাড়িতে এসে হুমকি দেওয়ায় অভিযুক্ত পাঁচ নারীকেও আটক করা হয়েছে বলে জানা গেছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD