বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

বজ্রপাতে প্রাণ গেল ৩ শিশুর

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩

সিলেটের জৈন্তাপুর উপজেলায় বজ্রপাতে তিন শিশু নিহত হয়েছে। ঈদের আগের দিন শুক্রবার সকালে দরবস্ত ইউনিয়নের বিসনাটেক গ্রামে দুজন এবং বিকালে জৈন্তাপুর ইউনিয়নের বাংলাবাজার এলাকায় একজনের মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন বেলা ১১টার দিকে বিসনাটেক গ্রামের সুলেমান আহমদের ছেলে নাঈম আহমদ (৮) ও মৃত দেলোয়ার হোসেনের মেয়ে আঞ্জুমা বেগম (৬) বজ্রপাতে নিহত হয়। তারা সম্পর্কে মামাতো বোন ও ফুফাতো ভাই।

এদিকে বিকাল সাড়ে ৪টায় জৈন্তাপুর ইউনিয়নের ৪ নাম্বার বাংলাবাজারে বেঙ্গল স্টোন ক্রাশারসংলগ্ন পাথর সাইটে বজ্রপাতে বাংলাবাজার গ্রামের আলম মিয়ার ছেলে ইমন আহমেদ (১০) মারা যায়।

জৈন্তাপুর থানার ওসি ওমর ফারুক বলেন, স্থানীয়রা শিশুদের উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, এ ঘটনায় জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপামনি দেবী শোকাহত পরিবারের সঙ্গে দেখা করেছেন। পরে তিনি সিলেট জেলা প্রশাসকের পক্ষ থেকে নগদ ২০ হাজার করে তিন পরিবারকে মোট ৬০ হাজার টাকা সহায়তা দেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD