শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন

বন্ধুর মেয়েকে একাধিকবার ধ’র্ষণ অতঃপর…

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১

মুন্সিগঞ্জ প্রতিনিধি : মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় বন্ধুর কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগে আওলাদ হোসেন শেখ (৪৩) নামের এক মাছ ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৫ জুলাই) তাকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে তোলা হলে বিচারক জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, ভুক্তভোগীর বাবার সঙ্গে মুন্সিগঞ্জ সদর থানার মিরকিপাড়া গ্রামের মৃত আলম শেখের ছেলে আওলাদ হোসেন শেখ মাছের ব্যবসা করতেন। এই সুবাধে তাদের বাড়িতে যাতায়াত ছিল। প্রায় ৬ মাস আগে বাড়িতে কেউ না থাকায় ফুসলিয়ে একাধিকবার মেয়েকে ধর্ষণ করেন আওলাদ। এতে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।

শনিবার (৩ জুলাই) কিশোরী অসুস্থ হয়ে পড়লে তাকে ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক ওই কিশোরী অন্তঃসত্ত্বা বলে জানান। পরে কিশোরী স্বজনদের বিষয়টি খুলে বলেন। এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে মামলা করলে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে।

টঙ্গিবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশিদ বলেন, অভিযুক্তকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD