বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

বন্যার পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ জুলাই, ২০২০

নওগাঁর আত্রাইয়ে বন্যার পানিতে ডুবে একসঙ্গে দুই বোনের মৃত্যু হয়েছে। হালিমা ও হাবিবা নামে দুই বোনের বয়স দুই বছর। তারা যমজ। শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের শুটকিগাছা গ্রামে এ ঘটনা ঘটে। তারা ওই গ্রামের মোতাহার হোসেনের মেয়ে।

স্থানীয়রা জানায়, এলাকায় বন্যার পানিতে প্লাবিত হয়ে মোতাহার হোসেনের বাড়ির উঠান পর্যন্ত এসেছে। তার দুই মেয়ে হালিমা ও হাবিবা সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাড়ির আঙিনায় খেলা করছিল। সবার অজান্তে খেলার একপর্যায়ে তারা বাড়ির উঠানে গিয়ে বন্যার পানিতে ডুবে যায়। পরিবারের লোকজন খোঁজাখুঁজির একপর্যায়ে ভাসমান অবস্থায় তাদের দেখতে পেয়ে উদ্ধার করে। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আত্রাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খেলার একপর্যায়ে যমজ দুই শিশু পানিতে পড়ে মারা যায়। পরে তাদের পরিবারের সদস্যরা মরদেহ উদ্ধার করে। বন্যার সময় পরিবারের শিশুদের নিরাপদ রাখতে নজরদারি বাড়ানোর অনুরোধ জানাচ্ছি।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD