বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

বরিশালে ১৪৪ ধারা জারি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০

 

বরিশাল সিটি কর্পোরেশনের প্রয়াত মেয়র শওকত হোসেন হিরণের বড় ভাই মুক্তিযোদ্ধা মো. হারুণ অর রশিদ মারা গেছেন। করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে তার জানাজা ও দাফনে যাতে লকডাউন ভেঙে লোকসমাগম না ঘটে, তাই বরিশার নগরীতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

মঙ্গলবার বিকেল ৩টায় এ আদেশ জারি করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান। প্রশাসনের পক্ষ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নগরীতে এ আদেশ জারি থাকবে বলেও জানানো হয়।

জানা যায়, আজ মঙ্গলবার সকালে রাজধানীর অ্যাপলো হাসপাতালে মারা যান মুক্তিযোদ্ধা মো. হারুণ অর রশিদ। তার জানাজা বরিশাল নগরীর নুরিয়া স্কুল মাঠে সন্ধ্যায় অনুষ্ঠিত হওয়ার কথা। জানাজা শেষে তাকে মুসলিম গোরস্থানে দাফন করা হবে বলেও জানানো হয়। করোনাভাইরাস পরিস্থিতির মধ্যেও তার জানাজায় লোকসমাগম হওয়রা আশঙ্কা থেকেই পরিস্থিতি মোকাবেলায় বিকেল থেকেই নগরীতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান জানান, দেশে করোনাভাইরাসের বিস্তার মোকাবেলায় সরকার জনসমাগম নিধিদ্ধ করেছে। কিন্তু এরপরও কয়েকটি জায়গায় সরকারি নির্দেশ অমান্য করে হাজার হাজার মানুষকে জানাজায় অংশ নিতে দেখা গেছে। বরিশালেও এমন পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, তাই ১৪৪ ধারা জারি করা হয়েছে।

তিনি আরো বলেন, ১৪৪ ধারা জারি থাকাকালীন নগরীর কোথাও একসঙ্গে পাঁচ জনের বেশি মানুষ জড়ো হলে, তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ জন্য নগরীর সকল থানা ও মেট্রোপলিটন পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD