বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন

বসিলায় জঙ্গি আস্তানায় অভিযান, আটক ১

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার : রাজধানীর বসিলায় জঙ্গি আস্তানায় র‍্যাবের অভিযানে এক জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকালে র‌্যাব হেড কোয়ার্টার্সের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক এন এম ইমরান খান এ তথ্য নিশ্চিত করেন।

সিনিয়র সহকারী পরিচালক জানান, মোহাম্মদপুরের বসিলায় জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা ওই বাড়ি থেকে একজনকে আটক করেছে র‌্যাব ২ এর সদস‌্যরা। আটক ব‌্যক্তির জিজ্ঞাসাবাদ চলছে। র‍্যাবের অভিযান চলমান রয়েছে, অভিযান শেষে বিস্তারিত বলা যাবে।

এর আগে বৃহস্পতিবার ভোর থেকে বসিলায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রাখে র‍্যাব।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD