শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
৭ দশক পর আইএমএফ ও বিশ্বব্যাংকের নেতৃত্বে পাকিস্তান মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা: প্রধানমন্ত্রী দেশের ৩ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর সাজেকে ফিরছেন পর্যটকেরা, স্বাভাবিক যান চলাচল উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা হবে, গুজবে কান না দেওয়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর দুর্নীতি প্রতিরোধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের জাতীয় প্রতিযোগিতার সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার: মাহ্‌দী আমিন চলতি বছর বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: অর্থমন্ত্রী লিবিয়ার জিম্মিদশায় ১১৯ মাফিয়ার মানব পাচার নেটওয়ার্ক মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানো নিয়ে সময়সীমা বেঁধে দিল বিআরটিএ

বাংলাদেশ জঙ্গিবাদকে আশ্রয়-প্রশ্রয় দেয়নি, দেবেও না

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০

বর্তমান সরকার জঙ্গিবাদ ও উগ্রবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, বাংলাদেশ কখনোই জঙ্গিবাদকে আশ্রয়-প্রশ্রয় দেয়নি, দেবেও না।

আজ বুধবার পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ) পরিদর্শন শেষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটা শুধু মুখের কথা নয়, সরকারের বিভিন্ন কমিটমেন্ট এবং গৃহীত কার্যক্রমের ফলে এটা দৃশ্যমান বাস্তবতা। জঙ্গিবাদ দমনে প্রধানমন্ত্রী আপসহীন এবং আন্তরিক। তিনি পুলিশ বাহিনীর আধুনিকায়নে সব ধরনের পদক্ষেপ নিয়েছেন।

পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিটের সক্ষমতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেন, সরকারের একটি অগ্রাধিকারমূলক ইস্যু হচ্ছে উগ্রবাদ ও সন্ত্রাসবাদ দমন। বিগত এক দশকে বাংলাদেশ পুলিশ জঙ্গিবাদকে একটি সহনীয় মাত্রায় নিয়ে আসতে পেরেছে। জঙ্গিবাদ মোকাবিলায় এটিইউ’র সক্ষমতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় সরঞ্জামাদি ও প্রশিক্ষণের ব্যবস্থা আমরা সর্বোচ্চ আন্তরিকতা ও গুরুত্বের সঙ্গে দেখছি।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অ্যান্টি টেররিজম ইউনিটের প্রধান অতিরিক্ত আইজিপি মো. কামরুল আহসানের সভাপতিত্ব ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম, ডিআইজি মো. দিদার আহাম্মদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD