বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

বাংলাদেশ-ভারত ভ্রমণে নতুন শর্ত জারি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২০

ভারত থেকে বাংলাদেশে আসা বা বাংলাদেশ থেকে ভারতে যাওয়া, দুই পথেই এতদিন ধরে চলা নিয়ম বদলে গেল করোনাভাইরাসের ধাক্কায়। ভয়াবহ এই মহামারীর সংক্রমণ ঠেকাতে বাংলাদেশ ও ভারতের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াতের জন্য নতুন কয়েকটি শর্ত আরোপ করল ইমিগ্রেশন।

দুই দেশের পররাষ্ট্র দফতরের সম্মতিতে নয়া শর্ত চালু হয়েছে। শনিবার বেনাপোল ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, করোনার কারণে ভারত ও বাংলাদেশে যাতায়াতের ক্ষেত্রে নতুন কিছু নিয়ম সংযোজন করা হয়েছে।

ব্যবসা কিংবা চিকিৎসা বা ভ্রমণের জন্য যেসব বাংলাদেশি নাগরিক ভারতে যেতে চান, তাদের কাছে ভারতে প্রবেশের জন্য ভারতীয় হাইকমিশনারের অনুমতিপত্র থাকতে হবে।

সেই সঙ্গে ৭২ ঘণ্টার মধ্যে করানো করোনা পরীক্ষার নেগেটিভ সার্টিফিকেট ও ২০২০ সালের ১ জুলাইয়ের পর ইস্যু করা ভিসার কাগজ থাকতে হবে।

এ প্রসঙ্গে বেনাপোল চেকপোস্টের ইমিগ্রেশনের ওসি আহসান হাবিব বলেন, ‘বাংলাদেশিদের ভারতে ভ্রমণ ও ভারতীয়দের বাংলাদেশ আসার ক্ষেত্রে নতুন শর্ত জারি করা হয়েছে।

বাংলাদেশে আটকে পড়া ভারতীয়রাও একই পদ্ধতি মেনে দেশে ফিরতে পারবেন।’ একই নিয়ম মানা হবে ভারতীয় পাসপোর্টধারী যাত্রীদের ক্ষেত্রেও। তাদেরও বাংলাদেশ আসার জন্য সদ্য হওয়া ভিসার কাগজের পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রকের অনুমতিপত্র দেখাতে হবে।

সঙ্গে রাখতে হবে ৭২ ঘণ্টার মধ্যে করানো করোনা পরীক্ষার নেগেটিভ সার্টিফিকেট। করোনার কারণে যারা বাংলাদেশে আটকে রয়েছেন তারাও একই শর্ত মেনে ভারতে ফিরতে পারবেন।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD