সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মক্কা জোটে ঢাকার অন্তর্ভুক্তি নিয়ে সৌদি ও তুরস্ক ইতিবাচক, ঝুঁকি দেখছেন না প্রতিমন্ত্রী হত্যাকাণ্ডের বিষয়ে সরকারের অবস্থান জিরো টলারেন্স: ত্রাণমন্ত্রী নিউ ইয়র্কে তোপের মুখে আরএসএস প্রধান মোহন ভাগবত এই বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত: স্বাস্থ্যমন্ত্রী মুসলিম বিশ্বে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে শত্রুরা: খামেনি অনির্দিষ্টকালের জন্য হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ, ক্ষতির মুখে বাংলাদেশি ব্যবসায়ীরা বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার : এলজিআরডি মন্ত্রী আমরা একটি নতুন অর্থনৈতিক মডেল চালু করেছি: অর্থমন্ত্রী রাজধানীর প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করতে পারবে না

বাকি না দেওয়ায় দোকানিকে রক্তাক্ত জখম

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২

রাজধানীর ডেমরায় মুদি দোকানের সদাই বাকি না দেওয়ায় সাইফুল ইসলাম আকাশ (২০) নামে এক মুদি ও চায়ের দোকানিকে কতিপয় সন্ত্রাসীরা দলবেঁধে রড দিয়ে মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করাসহ বেধড়ক মারধর করে। এ সময় তার পকেটে থাকা মালামাল ক্রয়ের নগদ ২০ হাজার ৩০০ টাকা ছিনিয়ে নেয় তারা। এ ঘটনায় আজ বুধবার ওই ভুক্তভোগীসহ অজ্ঞাত ৫/৬ জনের বিরুদ্ধে মামলা করেন।

অভিযুক্তরা হলেন- ডেমরার বাঁশেরপুল সালামবাগ এলাকার নুরু মিয়ার ছেলে সফল একই এলাকার মিনার মসজিদ সংলগ্ন আলম ভূঁইয়ার ছেলে মো. শাওন ভূঁইয়া তানভির ওরফে চোরা তানভির অমিত ওরফে সুজন ফয়সাল জুয়েল ও আদর।

ডেমরা থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, গত ৪ বছর ধরে আকাশ কোনাপাড়া বাদশা মিয়া রোডস্থ ভুট্টো চত্বরে ‘মুসা স্টোর’ নামে একটি মুদি ও চায়ের দোকান চালাচ্ছেন। ওই দোকান থেকে আসামি সফল প্রতিনিয়ত বাকিতে সদাই ক্রয় করে ঠিকমতো টাকা পরিশোধ করত না। গত ১৫ ফেব্রুয়ারি আবার ওই দোকানে মালামাল বাকি চাইলে আকাশ নিষেধ করতেই ক্ষিপ্ত হয় সফল। এদিকে আকাশ দোকানের মালামাল ক্রয়ের জন্য ডগাইর পৌঁছালে অভিযুক্তরা তাকে বেধড়ক মারধরসহ লোহার রড দিয়ে মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করে। এ সময় স্থানীয়রা আকাশের ডাক চিৎকার শুনে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। আসামিদের দ্রুত গ্রেপ্তার করা হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD