শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন

বান্ধবীকে ভিডিও কলে রেখে বিশ্ববিদ্যালয়ছাত্রীর ‘আত্মহত্যা’!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১

স্টাফ রিপোর্টার : বান্ধবী কে ভিডিও কল দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বেসরকারি ইউনিভার্সিটির এক শিক্ষার্থী। তার নাম রুবিনা ইয়াসমিন নদী (২১)। বুধবার (২৩ জুন) বিকালে ঘটনাটি ঘটে।

বরগুনা জেলার বেতাগী উপজেলার পুলিশের উপ পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম এর মেয়ে। বর্তমানে শাহজাহানপুর মালিবাগের ৩৯১ গুলবাগে এক বান্ধবী মিলে ঐ ভবনের পঞ্চম তলায় সাবলেট থাকতেন। এক ভাই এক বোনের মধ্যে সে ছিল বড়। দুই জন’ই পড়াশোনার পাশাপাশি আমজারা নামে একটি বেরকা কোম্পানিতে চাকুরী করতেন। তার রুমমেট বান্ধবী মারিয়াম সাংবাদিক দের জানান এসব তথ্য।

তিনি বলেন, রুবিনা আমি (মারিয়ম) ডেফোডিল ইউনিভার্সিটিতে আইন বিভাগে পড়াশোনা করি, সেখানে একই বিভাগের সায়েম নামে এক শিক্ষার্থীর সাথে সম্পর্ক করে বিয়ে করেন ২০১৯ সালে সেপ্টেম্বর /অক্টোবরে। বিয়ের তিন মাসের মাথায় ছেলে চরিত্র গত কারনে তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়। মেয়ে খালাতো বোন শরিফা সুলতানা বলেন, ঐ ছেলে টা সাথে ছাড়াছাড়ির পরও বিভিন্ন সময় রুবিনার বান্ধবী মারিয়ামের ফোনে তাদের বিশেষ মুহুর্তের ছবি ভিডিও পাঠাতো, সে তা রুবিনা কে দেখাতো।

পরে তা ডিলিট করে দিয়েছিল। এ-সব নিয়ে সে মানুষিক ভাবে বিপর্যস্ত হয়ে থাকতো। তার দাবি ঐ ছেলে টার এ এসবের কারনেই সে এ ঘটনাটি ঘটিয়েছে। মারিয়ম বলেন, সে আজ কাজে যায়নি। আমি কাজে চলে যাই। বিকাল তিন টার সময়ে ফোন করে সে জানায়, আমার ভালো লাগছে না, তুই দ্রুত চলে আস, আমি মরে যাবো। পরে ভিডিও কলে সে দেখায় ফ্যানের সাথে ওড়না পেচাছিল। পরে দ্রুত চলে যাই, গিয়ে দেখে ভিতর দিয়ে দরজা বন্ধ। ডাকাডাকি করে কোন সাড়াশব্দ না পেয়ে আশপাশের লোকজনের সহযোগিতা ছিটকানি ভেঙ্গে ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করে প্রথমে স্থানীয় খিদমাহ হাসপাতাল ও পরে সেখান থেকে সোয়া ছয়টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে চিকিৎসক পরিক্ষা নিরিক্ষার পর মৃত বলে জানান।

হাসপাতালে সবুজবাগ ডিভিশনের এসি মনতোষ বিশ্বাস বলেন, ঘটনা শুনে এসেছি, প্রাথমিকভাবে শুনেছি সে আত্মহত্যা করেছে, প্রকৃতপক্ষে আত্মহত্যা না অন্য কিছু, তা তদন্ত সাপেক্ষে বলা যাবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD